স্কুল-মাদ্রাসায় নতুন পাঠ্যবই বিতরণে মাউশির ৫ দফা নির্দেশনা

০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ PM
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর © ফাইল ছবি

২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ী ও দাখিল মাদ্রাসা, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যের পাঠ্যপুস্তক গ্রহণ ও অনলাইনে চালান ব্যবস্থাপনা নিয়ে পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষার্থীদের নিকট যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দিতে এবং বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে এসব নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।

মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-১) এস. এম জিয়াউল হায়দার হেনরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মুদ্রণকারী প্রতিষ্ঠানসমূহ কর্তৃক ২০২৬ শিক্ষাবর্ষের ইবতেদায়ি, মাধ্যমিক (বাংলা ও ইংরেজি ভার্সন), দাখিল, এসএসসি ও দাখিল ভোকেশনাল এবং কারিগরি (ট্রেড) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক মুদ্রণপূর্বক সরবরাহ শুরু হয়েছে। 

এ সংক্রান্ত সভার নির্দেশনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিকট যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে নির্দেশনাগুলো অনুসরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। মাউশির ৫ নির্দেশনা হলো-

১. জেলা, উপজেলা বা থানায় এনসিটিবির নির্ধারিত টেকনিক্যাল স্পেসিফিকেশন অনুযায়ী মুদ্রণ প্রতিষ্ঠান হতে পাঠ্যপুস্তকসমূহ বুঝে নিতে হবে।

২. সরবরাহকৃত পাঠ্যপুস্তক গ্রহণের পর https://nctb.ihealthscreen.org ঠিকানায় "পাঠ্যপুস্তক গ্রহণ বা বিতরণ সিস্টেম’-এ প্রবেশ করে মেনুবারের ‘Chalan Management’-এর প্রযোজ্য স্থানে ক্লিক করে জেলা, উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তার বিদ্যমান ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইনে পাঠ্যপুস্তকের চালানের অনুমোদন দিতে হবে।

আরও পড়ুন: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান ২ লাখ ৭২ হাজার শিক্ষার্থী

৩. পাঠ্যপুস্তক গ্রহণের পর দ্রুততম সময়ে অনলাইনে চালানের অনুমোদন দিতে হবে। 

৪. সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও পাঠ্যপুস্তক সরবরাহ ও গ্রহণ কার্যক্রম অব্যাহত থাকবে।

৫. প্রত্যেক জেলা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা অফিসার নিজ নিজ ইউজার অ্যাকাউন্টে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের নাম, মোবাইল নম্বর ও স্বাক্ষর হালনাগাদ করে আপলোড করবেন।

রেস্টুরেন্টে সংঘর্ষের ঘটনায় তিতুমীরের ৯ শিক্ষার্থীর বিরুদ্ধ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দক্ষতাকে কর্মসংস্থানে রূপান্তরের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত…
  • ১৭ নভেম্বর ২০২৬
ডিসেম্বর ঘিরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কঠোর নজরদারি, সতর্ক …
  • ১৭ নভেম্বর ২০২৬
১২ ঘণ্টা পর অবরুদ্ধ থেকে মুক্ত হলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভ…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশে কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান হবে না: জামায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয় তিন দিন বন্ধ ঘোষণা
  • ১৬ নভেম্বর ২০২৬