নোবিপ্রবি নিয়ে অপপ্রচার, প্রতিবাদে ৪৯ শিক্ষকের বিবৃতি

২২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৭ AM
নোবিপ্রবি

নোবিপ্রবি © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (নোবিপ্রবি) নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। শনিবার (২১ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে ৫ জন ডিন, ১২টি বিভাগের চেয়ারম্যান ও প্রক্টরসহ মোট ৪৯ জন শিক্ষক এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে শিক্ষকরা বলেন, গত ১২ ফেব্রুয়ারি দেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর যখন রাষ্ট্র স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, ঠিক তখন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া তোয়াক্কা না করে বিভিন্ন অসত্য তথ্য ছড়াচ্ছেন। গত ১৮ ফেব্রুয়ারি ‘সাদা দল’-এর ব্যানারে চারজন শিক্ষক ক্যাম্পাস থেকে দূরে সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন, তাকে ‘অপেশাদার ও শিষ্টাচারবহির্ভূত’ বলে আখ্যা দেন সাধারণ শিক্ষকরা।

বিবৃতিতে শিক্ষকবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ আইন ও বিধিসম্মত ফোরামকে উপেক্ষা করে ক্যাম্পাসের বাইরে গিয়ে এ ধরনের কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। গত দেড় বছরে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে উন্নতি, একাডেমিক ভবন-৩ প্রকল্পের অনুমোদন, আন্তর্জাতিক কোলাবরেশন, ডিজিটাল অটোমেশন এবং স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এর মতো যে অর্জনগুলো হয়েছে, তাকে ম্লান করতেই এমন বিতর্কিত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
 
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, যেসব শিক্ষক এখন সমালোচনা করছেন, তারা বিগত ৫ আগস্টের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। এখন হঠাৎ তাদের এমন বিরোধিতামূলক অবস্থান সাধারণ শিক্ষকদের কাছে ‘অস্বাভাবিক ও স্বার্থপরতামূলক’ মনে হচ্ছে।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে ভিন্নমত থাকতে পারে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। তারা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন ও প্রশাসনিক গতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে পেশাদারিত্ব ও সৌজন্য বজায় রাখার আহ্বান জানান।

বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালনরত শিক্ষকসহ মোট ৪৯ জন শিক্ষক স্বাক্ষর করেছেন।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9