ঢাকায় ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৭ AM , আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩৮ AM
ঢাকায় ইনকিলাব মঞ্চের উপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

ঢাকায় ইনকিলাব মঞ্চের উপর হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ © টিডিসি ছবি

যমুনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের উপর হামলা এবং শাহবাগে অবরোধ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে নোবিপ্রবি শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে এই প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের উপর হামলা কেন, প্রশাসন জবাব দে’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘শাহবাগে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই’; ‘পুলিশলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’; ‘পুলিশলীগের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘যেই হাত গুলি করে, সেই হাত ভেঙে দাও’ সহ নানান স্লোগান দিতে থাকেন।

প্রতিবাদ সমাবেশে রসায়ন বিভাগের শিক্ষার্থী মেহরাজ হোছাইন বলেন, হাদি হত্যাকারীরা যখন ভারতে পালিয়ে যায়, ইন্টেরিম কিছুই করতে পারেনি। মিথ্যা তদন্ত রিপোর্ট পেশ করা হয়েছে যেখানে হত্যার আসল মদদদাতা সম্পর্কে কিছু উল্লেখ নেই। আজ যখন বিচার চাইতে যাওয়া হয় উল্টো তাদের উপর হামলা করা হয়েছে। যাদের রক্তের উপর দাঁড়িয়ে আছে এই সরকার তাদের সাহস কি করে হয় রক্তাক্ত করার।

ওশানোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন,  আমাদের দাবি ছিল হাদি হত্যার সুষ্ঠু তদন্তের জন্য জাতিসংঘের কাছে হস্তান্তরের। কিন্ত সেখানে আমার ভাইদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। উপদেষ্টাদের মধ্যে একটি অংশ নির্বাচন বানচালের জন্যই হাদী হত্যার ঘটনাকে এতদূর নিয়ে এসেছে। আজকে তাদের মদদেই পুলিশলীগের সদস্যরা আমার ভাইদের উপর হামলা করেছে। তাদের নির্বাচন বানচালের চক্রান্ত সফল হবে না এবং হাদী হত্যার বিচারও আমরা আদায় করে ছাড়ব।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুস সালাম শিবলু বলেন, দুই মাস পেরিয়েও আমরা হাদি হত্যার তদন্তের নূন্যতম অগ্রগতি দেখতে পাইনি। এই হত্যা সাধারণ কোন হত্যা নয়, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণেই হাদি ভাইকে খুন করা হয়েছে। হাদি ভাই আমাদের বলে গিয়েছেন এই হত্যার বিচার করতে না পারলে দ্বিতীয় কোন হাদি জন্মাবে না। সুতরাং যে কোন মূল্যেই হাদি ভাইয়ের প্রকৃত খুনিদের বিচারের আওতায় আনতে হবে এবং আমরা তা আদায় করেই ছাড়ব ইনশাআল্লাহ।

‘ফুটবলে সবই সম্ভব’, আত্মবিশ্বাসী বার্তা জামাল ভূঁইয়ার
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এক বছর আগে শিবির থেকে বহিষ্কার হন আম্মার, প্রকাশ্যে তিন চিঠি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিএলআরআইয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্র…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
৪৯ তম বিসিএস: প্রথম হয়ে গেজেট থেকে বাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নোবেলজয়ী ইয়োন ফসের ‘সুসানাহ্’ প্রথমবার বাংলাদেশে মঞ্চস্থ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সফরে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সমুন্নত রাখা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬