সরকারকে প্রশ্ন ডাকসু জিএসের

ক্ষুদ্র জমায়েত ছত্রভঙ্গ করতে যেভাবে আগ্রাসী হয়েছেন, নির্বাচনে কীরূপ ভূমিকা পালন করেন

০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ AM
ডাকসু ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ

ডাকসু ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধে কর্মসুচিতে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টায় ডাকসু ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ডাকসুর জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক উম্মে সালমাসহ অন্যান্য সম্পাদক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, যারা শহিদ ওসমান হাদীকে নিয়ে মকারি করছে, আমাদের বোনদেরকে নিয়ে মকারি করছে। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, আমরা কখনোই চাই না আওয়ামী লীগের সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের আন্দোলনে ঢুকে শহিদ ওসমান হাদিকে নিয়ে ষড়যন্ত্র করুক। তারা এই আন্দোলনকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে।
 
তিনি আরও বলেন, আমরা সরকারকে অনুরোধ করছিলাম পুলিশকে সংস্কার করুন। কিন্তু আপনারা তা করতে পারেননি। আমাদের ভয় হয়-আপনারা এই ক্ষুদ্র জমায়েত ছত্রভঙ্গ করতে যেভাবে আগ্রাসী হয়েছেন তাতে সামনে নির্বাচনে কীরূপ ভূমিকা পালন করেন।
 
ডাকসুর এজিএস মুহাম্মদ মহিউদ্দিন খান বলেন, আমরা ভেবেছিলাম জুলাই গণ-অভ্যুত্থানের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে অনুশোচনা তৈরি হবে। কিন্তু আজকে দেখছি তাদের মধ্যে কোন অনুশোচনা তৈরি হয়ই নাই, বরং তারা শহিদ ওসমান হাদীকে নিয়ে মকারি করছে। তারা বিনা উস্কানিতে আন্দোলনকারীদের ওপর হামলা করেছে। আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানাচ্ছি।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9