হাদি হত্যার বিচার

পুলিশের সঙ্গে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বসছেন ডাকসু নেতারা 

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ PM
আলোচনায় বসছে ডাকসু নেতারা

আলোচনায় বসছে ডাকসু নেতারা © টিডিসি ফটো

ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠাতা ও জুলাইযোদ্ধা শহিদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে তৈরি উত্তপ্ত পরিস্থিতি নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে আলোচনা করতে যাচ্ছেন ডাকসু নেতা ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদকে ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। শুক্রবার রাত ৯টার দিকে তারা বিশ্ববিদ্যায় ক্যাম্পাস থেকে হোটেলটির দিকে যান তারা।

সংশ্লিষ্ট নেতারা জানিয়েছে, উভয় পক্ষের ওই বৈঠকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম, রমনা জোনের ডিসি মাসুদ আলমসহ পুলিশের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচনায় পুলিশ–আন্দোলনকারীর মধ্যে উত্তেজনা ও জনদুর্ভোগ এড়ানোর উপায়, ভবিষ্যৎ কর্মসূচি এবং নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

ডাকসু নেতারা জানিয়েছেন, আলোচনা শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া এবং শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করার পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আলোচনার মাধ্যমে উভয়পক্ষের মধ্যে সমঝোতা করা হবে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনার প্রতিরোধে সতর্ক অবস্থান রাখা হবে।

এদিকে শুক্রবার বিকাল থেকে চলমান ধফায় দফার সংঘর্ষ ইস্যুতে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভের ডাক দিয়েছেন ডাকসু নেতারা। ডাকসু জিএস এস এম ফরহাদের দেওয়া একটি স্ট্যাটাসে এই ঘোষণা দেওয়া হয়।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬