প্রশ্ন সর্ব মিত্রর

ঝাড়ু শুধু নারী নেত্রীর হাতে কেন, পুরুষের হাতে কেন নয়?

০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ PM
সর্বমিত্র চাকমা

সর্বমিত্র চাকমা © সংগৃহীত

জামায়াতের এক্স হ্যান্ডল হ্যাকের পর দেওয়া পোস্ট ঘিরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও বামপন্থি সংগঠনগুলো প্রতিবাদ মিছিলে নারীদের হাতে ঝাড়ু থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) সদস্য সর্বমিত্র চাকমা। তার প্রশ্ন, ঝাড়ু শুধু নারী নেত্রীর হাতে কেন, পুরুষের হাতে কেন নয়? আজ রবিবার (১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে সর্বমিত্র বলেন, ‘ছাত্রদল এবং বামদের নারী নেত্রীরা আজ ঝাড়ু মিছিল করেছেন। কর্মজীবী নারীদের নিয়ে বাজে মন্তব্য অপ্রতিরোধ্য নারী জাতির প্রতি সরাসরি অসম্মান। নারী তার অধিকার নিয়ে বাঁচবে, লড়াই করবে। নারী কারো দাস হয়ে বাঁচবে না।

গৃহস্থালির কাজ শুধু নারীর একার নয় , হাতে ঝাড়ু ধরা শুধু নারীর দায়িত্ব নয়। ঝাড়ু কেন স্রেফ নারী নেত্রীর হাতে থাকবে, পুরুষ নেতার হাতে নয় কেন নয়? যুগের পর যুগ চলে আসছে নারীর প্রতি এ বৈষম্য! নারীকে দাসে রূপান্তরিত করার এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
বামেদের থেকে এট লিস্ট আমি এটা আশা করিনি।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬