ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫১ PM
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে বিক্ষোভ © টিডিসি

শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের, রাকসু জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা ও জকসু নেত্রী শান্তা আক্তারসহ নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কে. আর মার্কেট, উপাচার্যের বাসভবনসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

এসময় তারা “গোলামী না আজাদী, আজাদী আজাদী, আমার ভাই আহত কেনো?, প্রশাসন জবাব চাই”সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করা শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনেও আওয়ামী লীগ শাসনামলে গড়ে ওঠা পুলিশ ও প্রশাসনের একটি অংশ কার্যত বহাল রয়েছে এই বাস্তবতা আজ স্পষ্ট। এর প্রত্যক্ষ ফল হিসেবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রজনতার ওপর হামলার ঘটনা ঘটছে, যা রাষ্ট্রের নিরপেক্ষতা ও জবাবদিহিকে প্রশ্নবিদ্ধ করছে। কার নির্দেশে, কার মদদে এই হামলা সংঘটিত হয়েছে? কেন ওসমান হাদী হত্যার বিচারের দাবি আড়াল করার অপচেষ্টা চলছে? বিচারহীনতার সংস্কৃতি টিকিয়ে রাখতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করার এই প্রবণতা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, আমরা সুস্পষ্টভাবে জানাতে চাই যারা পরিকল্পিতভাবে ছাত্রজনতার ওপর হামলা চালিয়েছে, তাদের সবাইকে রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয়ের ঊর্ধ্বে তুলে এনে জনগণের আদালতে দাঁড় করাতে হবে। কোনো পরিচয়, ক্ষমতা কিংবা ছত্রছায়া অপরাধীদের রক্ষা করতে পারে না।

ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ন্যায়বিচার, জবাবদিহি ও রাষ্ট্রীয় সংস্কারের এই দাবি থেকে আমরা একচুলও পিছপা হব না বলে জানান শিক্ষার্থীরা।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬