যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

হাদির স্ত্রী এখানে বসে আছেন, ভুলেও ফুলের টোকা না দেওয়ার হুঁশিয়ারি জুমার

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৫ PM
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী, ধর্মীয় অনুশাসনের জন্য প্ল্যাকার্ড দিয়ে আড়াল করে রয়েছেন

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন শহীদ ওসমান হাদির স্ত্রী, ধর্মীয় অনুশাসনের জন্য প্ল্যাকার্ড দিয়ে আড়াল করে রয়েছেন © সংগৃহীত

জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। বিকেল পৌনে ৫টার দিকে এই অবস্থান শুরু করে সংগঠনটি। এতে শুরু থেকেই অংশ নিয়েছেন ওসমান হাদির সহধর্মিনী রাবেয়া ইসলাম শম্পা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখানে যেন ভুলেও ফুলের টোকা দেওয়ার সাহস কেউ না করে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের যমুনার সামনে অবস্থান নেন। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো সাড়া না পাওয়ায় সাড়ে ৭টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যরা সাধারণ জনতাকে আন্দোলনস্থলে আসার আহ্বান জানান। রাত প্রায় ৮টার দিকে সেখানে অবস্থান নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন ওসমান হাদির সহধর্মিনী রাবেয়া।

ওই সময় এক ফেসবুক পোস্টে রাবেয়া ইসলাম শম্পা লিখেছেন, ‘আমার বা আমাদের তো চাওয়া বেশি কিছু না। জাস্ট জাতিসংঘের তত্বাবধানে হাদি হত্যার বিচার। রাষ্ট্র, শহীদের সহধর্মিনী আজকে তার বিচারের সঠিক তদন্তের জন্য রাজপথে। সেই বিকাল থেকে অবস্থান করছে। এখন কি তার দুধের বাচ্চাটাকেও রাজপথে নামতে হবে!’

ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাসায় দুধের শিশু রেখে আন্দোলনে যোগ দিয়েছেন শহীদ ওসমান হাদীর স্ত্রী। পর্দার কারণে মুখের সামনে ফেস্টুনের মাধ্যমে আড়াল রেখে তিনি কর্মসূচিতে অংশ নিচ্ছেন।

পরে রাত সাড়ে ৮টার দিকে ফাতিমা তাসনিম জুমা ফেসবুকে লিখেছেন, ‘মিডিয়া ব্ল্যাক আউট করেন, লাইট অফ কইরা দেন, মাইরা ফালান। এইটাই আমাদের লড়াই। কিন্তু ওসমান হাদির স্ত্রী এখানে বসে আছেন। কেউ যদি ভুলেও এখানে ফুলের টোকা দেওয়ারও চেষ্টা করেন, জাহান্নাম নামাইয়া আনব প্রত্যেকের জীবনে। প্রত্যেকে মানে প্রত্যেকে। কে কবে কী কী অন্যায় করেছেন মনে করতে থাকেন।’

স্বল্পতম বহর নিয়ে স্বল্প সময়ের সফরে জাতিসংঘের পথে প্রধানমন্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ায় শ্বশুরকে হত্যা করলেন জামাই
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বৈদ্যুতিক খুঁটিবাহী লড়ির ধাক্কায় প্রাণ হারালেন যুবক
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ব্লু ইকোনমি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জা…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বাবা হারালেন এনসিপি নেত্রী মনিরা শারমিন
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে জড়ালেন দুই বিভাগের শিক্ষার্থী…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬