যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৫ PM
যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

যমুনার সামনে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ © সংগৃহীত

জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদি হত্যার তদন্ত নিশ্চিত করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যরা। এক ঘণ্টা আল্টিমেটামের পরও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কোনো বার্তা না পাওয়ায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অবস্থান শুরু করে সংগঠনটি। এর আগে বিকেল পৌনে ৫টার দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের একই দাবিতে একা অবস্থান নিয়েছিলেন ওই স্থানে।

পরে সাড়ে ৬টার দিকে এক ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ। ওই সময় সংগঠনটির বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্তের ব্যাপারে আগামী ১ ঘন্টার মধ্যে যদি ডক্টর মুহাম্মদ ইউনুসের তরফ থেকে কোন বার্তা না আসে, ছাত্র-জনতাকে যমুনার সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।

পরে সন্ধ্যা ৭টা ২১ মিনিটে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয়, ‘আমাদের পূর্বঘোষিত ১ ঘন্টা সময় শেষ হয়েছে। জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র-জনতাকে যমুনার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হল।

কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬