ঢাবির শহীদ ওসমান হাদির নিজ বিভাগের স্মরণসভা থেকে দ্রুত বিচারের দাবি

২৬ জানুয়ারি ২০২৬, ০৬:০১ PM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:০২ PM
শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহ্ফিল ও স্মরণসভা

শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহ্ফিল ও স্মরণসভা © জনসংযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ দোয়া মহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান অনুষ্ঠানে বক্তব্য রাখেন। রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এই স্মরণসভার আয়োজন করে। এই স্মরণসভা থেকে দ্রুততম সময়ের মধ্যে শহীদ হাদি হত্যার ন্যায়বিচার দেখতে চান বক্তারা।

স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নাছিমা খাতুন, অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. স ম আলী রেজা, সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাশেদ আলম ভূঁইয়া, ডাকসু’র মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা ও ইনকিলাব মঞ্চের মো. বোরহান উদ্দিন বক্তব্য রাখেন।

দোয়া মাহফিল ও স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. শরীফুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন। এসময় ডাকসু’র ভিপি সাদিক কায়েমসহ ডাকসু’র নেতৃবৃন্দ ও ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শহীদ ওসমান হাদির জীবন ছিলো খুবই সংক্ষিপ্ত। অতি অল্প সময়ের জীবনে তিনি তার আদর্শকে মোটামুটি স্থাপন করতে পেরেছেন। 

তিনি বলেন, শহীদ ওসমান হাদি সর্বদা ন্যায় ও মজলুমের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিতেন। তার হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি আদর্শকে হত্যা করার অপচেষ্টা। আমরা দ্রুততম সময়ের মধ্যে শহীদ হাদি হত্যার ন্যায়বিচার দেখতে চাই। এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

নাটোরে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ, ক্…
  • ১২ আগস্ট ২০২৬
৫ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে শোকজ
  • ১২ আগস্ট ২০২৬
যুবদলের সঙ্গে সংঘর্ষের পর ঢাকা কলেজ ছাত্রদলের ৫ নেতাকে বহিষ…
  • ১২ আগস্ট ২০২৬
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে: জ্ব…
  • ১২ আগস্ট ২০২৬
ডুলাহাজারা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মারা গেছেন
  • ১২ আগস্ট ২০২৬
ইবির একাডেমিক ও প্রশাসনিক সেবা ডিজিটালাইজড করতে বৈঠক, কমিটি…
  • ১২ আগস্ট ২০২৬