শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবি করে শবে বরাতে হালুয়া-রুটি বিতরণ

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৮ AM
শবে বরাতে হালুয়া রুটি বিতরণ

শবে বরাতে হালুয়া রুটি বিতরণ © টিডিসি ফটো

চট্টগ্রামের আনোয়ারায় টানেল মোড়ে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে কর্মসূচির অংশ হিসেবে পবিত্র শবে বরাত উপলক্ষে হালুয়া ও রুটি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে টানেল মোড় সংলগ্ন এলাকায় এই আয়োজন করা হয়।

কর্মসূচিতে আনোয়ারার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শবে বরাতের ঐতিহ্যবাহী হালুয়া–রুটির প্রতি মানুষের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বিতরণ শুরুর মাত্র ১০ মিনিটের মধ্যেই সব হালুয়া-রুটি শেষ হয়ে যায়।

এই আয়োজনের মধ্য দিয়ে শহীদ শরীফ ওসমান হাদিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। আয়োজকরা বলেন, শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি এই জনপদের একজন কালচারাল হিরো। তাঁর আদর্শ, আত্মত্যাগ ও সংগ্রাম নতুন প্রজন্মের জন্য চিরন্তন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

বক্তারা বলেন, ‘শহীদ ওসমান হাদি আমাদের সাংস্কৃতিক চেতনার প্রতীক। তাঁর নির্মম হত্যাকাণ্ড আজও জাতির বিবেককে নাড়া দেয়। দীর্ঘ সময় পার হয়ে গেলেও বিচার না হওয়া অত্যন্ত বেদনাদায়ক ও লজ্জাজনক। বিচারহীনতা অন্যায়ের সাহস বাড়ায়। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’

আনোয়ারা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘মুসলমানদের হাজার বছরের ঐতিহ্যবাহী শবে বরাতের হালুয়া-রুটির প্রতি মানুষের ব্যাপক আগ্রহ দেখে আমরা মুগ্ধ। অল্প সময়ের মধ্যে বিতরণ শেষ হয়ে যাওয়ায় অনেক আগ্রহী মানুষকে দিতে পারিনি, এ জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আগামী বছর বেঁচে থাকলে আরও বড় পরিসরে, অন্তত দ্বিগুণ আয়োজন করার চেষ্টা থাকবে।’

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শবে বরাতের মতো ধর্মীয় উপলক্ষে এমন আয়োজন একদিকে বাঙালি মুসলিম সংস্কৃতির ধারাবাহিকতা বজায় রাখছে, অন্যদিকে সমাজে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করছে।

এ সময় সংগঠনটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

‘ডেঙ্গু বেয়াদবগুলা অবস্থান বদলেছে—এখন ময়লা পানিতেও ডিম পাড়ে…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় পাবনার ফিহা হু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ঈদের দিনে রিডিং রুমে অঝোরে কান্না, পাঁচ কিলোমিটার হেঁটে টিউ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সিনিয়র স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আব…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ডোবা থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের ঘরে আগ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি ভিসির দায়িত্ব নিলেন ঢাবি অধ্যাপক লুৎ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬