শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৭ AM
মোহাম্মদ সেলিম উদ্দিন

মোহাম্মদ সেলিম উদ্দিন © সংগৃহীত

পবিত্র শবে বরাতের মর্যাদা ও পবিত্রতা রক্ষায় নির্বাচনী প্রচারণার মাইকিং সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন সিলেট-০৬ আসনের জামায়াত সমর্থীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। 

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

আরও পড়ুন: নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে না: সারজিস আলম

ফেসবুক বার্তায় জামায়াত সমর্থিত এই প্রার্থী বলেন, ‘শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে আগামীকাল (মঙ্গলবার) সন্ধ্যা থেকে আমার সকল ধরনের মাইকিং প্রচারণা বন্ধ থাকবে, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, আগামীকাল ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হবে। ভোটার ও ধর্মপ্রাণ সাধারণ মানুষের ইবাদত-বন্দেগিতে যেন কোনো ধরনের ব্যাঘাত না ঘটে, সেই লক্ষ্যে তিনি এই সদিচ্ছা প্রকাশ করেছেন।

মাউশির ৬১০ পদের ফল দ্রুত প্রকাশের দাবি, ডিসি কার্যালয়ে কার্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
হাফ প্যান্ট পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশের মাদকবিরোধী অভিযানে সাংবাদিকদের ওপর হামলা, অভিযোগ ঢা…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
লাইব্রেরিতে কথাকাটাকাটির জেরে কুবিতে দফায় দফায় সংঘর্ষ, আহত …
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত, শিক্ষামন্ত্রীর কাছে গাইবান্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬