বাবাকে বিক্রি করে কিছু নেবে না ফিরনাস, আগে বিচার চাই: হাদির স্ত্রী

২২ জানুয়ারি ২০২৬, ০২:০৫ PM
শহীদ শরিফ ওসমান হাদি

শহীদ শরিফ ওসমান হাদি © সংগৃহীত

জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন স্ত্রী রাবেয়া ইসলাম সম্পা।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি লেখেন, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সাহেব, আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার কোথায়?

রাবেয়া ইসলাম লেখেন, ‘আপনারা যদি ভেবে থাকেন ফিরনাসের দায়িত্ব নেয়ার কথা বলে তার বাবার হত্যার বিচার করবেন না তাহলে সেটা আপনাদের ভুল ধারণা। ফিরনাস তার বাবাকে বিক্রি করে কোন কিছু গ্রহণ করবে না। সব কিছুর আগে তার বাবার বিচার!’

আরও পড়ুন: ৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি, কোন দলের কত?

হাদির স্ত্রী লেখেন, ‘আপনারা বিজি নির্বাচন নিয়ে। কিন্তু যেদেশে জুলাই অভ্যুত্থানের পরে দিনে দুপুরে সবার সামনে দিয়ে একজনকে হত্যা করে পালিয়ে যাওয়া হয় এবং সব থেকে বড় দুর্ভাগ্য তার খুনীদের কোন সুরাহা, বিচার হয় না সে দেশের মানুষ কিসের ভিওিতে ভোট দিতে যাবে। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমাদের সবার কাম্য। কিন্তু আপনারা যা করছেন তাতে জনগন আপনাদের বিশ্বাস করতে পারছে না।’

তিনি উল্লেখ করেন, ‘সব শেষ কথা, ফিরনাস আর ওর মা কোন রকমের প্রলোভনে পড়বে না তা যাই হোক। তারা ওসমান হাদির লড়াই দেখেছে যে নিজে কোন কিছুতেই আপোষ করেনি, আর না আমরা করবো। ফিরনাস তা বাবার হত্যার বিচার নিয়ে লড়ে যাবে এই দেশের মাটিতে বসেই।’

সবশেষে উল্লেখ করেন, সুষ্ঠ বিচার একমাত্র দাবি, ইনকিলাব জিন্দাবাদ।

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে বিভিন…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের তালিকা প…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
‎জাকসুর উদ্যোগে ২১ হলে কম্পিউটার বিতরণ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মনিটরিংয়ের আওতায় আসছে দেশের সব মাদ্রাসা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু ১ অক্টোবর, ৭ কাগজপত্র …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9