ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব নিয়োগ

১৬ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ PM
ওমর বিন হাদি

ওমর বিন হাদি © সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক এই প্রজ্ঞাপনে সই করেছেন। এতে বলা হয়, ওমর বিন হাদিকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে বাংলাদেশ সহকারী হাইকমিশন, বার্মিংহাম, যুক্তরাজ্যের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে।

অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা বিসিবির
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল ফার্নেস অয়েলের দাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পূজায় বেসরকারি চাকরিজীবীদের ছুটি কত দিন?
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢামেক শিক্ষার্থীদের জন্য এইচপিভি টিকাদান কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে এবার সুখবর দিলেন অধ্যক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের যে অভ্যাস আপনার মুড ভালো করে দিতে পারে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬