টঙ্গীতে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

১৬ জানুয়ারি ২০২৬, ০২:৫৬ PM
টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ © টিডিসি ফটো

টঙ্গীতে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে ‘ভারতীয় আধিপত্যবিরোধী ছাত্র–জনতা’ ব্যানারে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) এশিয়া পাম্প এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এতে শত শত ছাত্র–জনতা ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মিছিলটি এশিয়া পাম্প থেকে বের হয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে টঙ্গী সরকারি কলেজ গেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় এশিয়া পাম্পে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা শহীদ হাদি হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান এবং সকল ধরনের আধিপত্যবাদী অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য দেন জুলাই আন্দোলনের যোদ্ধা লাবিব মুয়ান্নাদ, সাবেক শিবির নেতা আফিফ হাসান ইয়াকুব, তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের এজিএস মঈনুল ইসলাম ও মুর্তুজা হাসান ফুয়াদ। বক্তারা বলেন, শহীদ হাদির আত্মত্যাগ জাতিকে নতুন করে জাগ্রত করেছে এবং এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এ সময় ইনকিলাব মঞ্চের সদস্য আর জে রিয়াদ টঙ্গীর খাঁ-পাড়া এলাকায় ‘ইনকিলাব কালচারাল সেন্টার’ প্রতিষ্ঠার ঘোষণা দেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের আদর্শিক ও সাংস্কৃতিক বিকাশে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং প্রশাসনের প্রতি দ্রুত বিচারিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনিয়মের অভিযোগে পাবিপ্রবির পাঁচ শিক্ষকের গবেষণাপত্র প্রত্যা…
  • ২১ আগস্ট ২০২৬
 ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পেরু 
  • ২১ আগস্ট ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: রিজভী
  • ২১ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় যুবদলের আনন্দ মিছিল…
  • ২১ আগস্ট ২০২৬
সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় নিহত বেড়ে ১০
  • ২১ আগস্ট ২০২৬
বঙ্গভবনে আজ ২৩তম রাষ্ট্রপতির শপথ সন্ধ্যা সাড়ে ৭টায়
  • ২১ আগস্ট ২০২৬