রাষ্ট্রের কাছে একমাত্র দাবি আমার স্বামী হত্যার বিচার: ওসমান হাদির স্ত্রী

১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ PM
রাবেয়া ইসলাম বলেছেন, রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার।

রাবেয়া ইসলাম বলেছেন, রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। © টিডিসি সম্পাদিত

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারই ‘একমাত্র দাবি’ বলে মন্তব্য করেছেন তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা। ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্নিংহামে বাংলাদেশ সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে নিয়োগের তথ্য প্রকাশ্যে আসার পর এমন মন্তব্য করেছেন তিনি। আজ শুক্রবার (১৬ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে রাবেয়া এমন মন্তব্য করেছেন।

রাবেয়া ইসলাম শম্পা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘রাষ্ট্রের কাছে আমি এবং আমার সন্তানের একমাত্র দাবি আমার স্বামী শহীদ ওসমান হাদি হত্যার বিচার। জাগতিক সকল চাওয়া-পাওয়ার ঊর্ধ্বে  ওসমান হাদি হত্যার ন্যায়বিচার।’

এর আগে গতকাল বৃহস্পতিবার ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে ৩ বছর মেয়াদে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে তাকে। শর্ত হিসেবে বলা হয়েছে, যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে তাকে।

২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬
সকালে ছিল ৩১৫০, বিকেলে হলো ৪৫৭০ টাকা: ফরম পূরণের ফি নিয়ে কা…
  • ০৭ অক্টোবর ২০২৬
১২ দিনের ব্যবধানে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার থানাটিতে
  • ০৭ অক্টোবর ২০২৬
আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬