জ্বালানি তেল পাচার ঠেকাতে হবিগঞ্জ সীমান্তে বিজিবির তল্লাশি জোরদার

০৭ মার্চ ২০২৬, ১২:৪২ PM
চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন বিজিবি সদস্যরা

চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন বিজিবি সদস্যরা © টিডিসি

‎আন্তর্জাতিক অঙ্গনে চলমান উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতার আশঙ্কা দেখা দেওয়ায় হবিগঞ্জ সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্ভাব্য জ্বালানি তেল-সংকট কিংবা মূল্যবৃদ্ধির সুযোগে সীমান্তপথে পাচার প্রতিরোধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

‎শুক্রবার (৬ মার্চ) সকাল থেকে জেলার সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন বিজিবি সদস্যরা। পাশাপাশি সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রমও বাড়ানো হয়েছে।

‎হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫) বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর সুযোগে কিছু অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে জ্বালানি মজুদ কিংবা সীমান্তপথে পাচারের চেষ্টা করতে পারে এমন আশঙ্কা থেকেই সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

‎সীমান্তের যেসব রুট দিয়ে অতীতে বিভিন্ন ধরনের পণ্য পাচারের ঘটনা ঘটেছে, সেসব স্থানকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দিন-রাত টহল পরিচালনা করছে বিজিবি।

‎হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। বাজারে অস্থিরতা তৈরি হলে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে জ্বালানি মজুদ বা পাচারের চেষ্টা করে থাকে। বর্তমান পরিস্থিতিতে সেই ঝুঁকি আরও বেড়েছে।

‎তিনি আরও জানান, সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী সড়কগুলোতে চলাচলকারী যানবাহনের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

‎সন্দেহজনক কোনো পরিবহন দেখলেই তাৎক্ষণিকভাবে তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে, যাতে পাচার চক্রের তৎপরতা সম্পর্কে আগাম তথ্য পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

‎বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় স্থানীয় জনগণের সহযোগিতা পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়েছে।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সীমান্ত এলাকায় এ ধরনের কঠোর নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্ঘটনায় আহত ৬ষ্ঠ থেকে অনার্স পড়ুয়াদের সহায়তা দিচ্ছে প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময়
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১১ মাস ধরে বেতন না পাওয়া শিক্ষক-কর্মচারীদের সুখবর দিল মাউশি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুমে ঢুকতে অনুমতি লাগবে না, প্রশংসায় ভাসছেন ঢাবির সাবেক ছাত…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ৪০ হাজার টাকা তুলে দিতে ঘুস চাইলেন ৪০ হাজার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় কর্মী যেতে বন্ধ হচ্ছে হয়রানি, যা জানাল সরকার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9