জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, বোন গ্রেপ্তার

বৃদ্ধ মো. রফিক

বৃদ্ধ মো. রফিক © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. রফিক (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বোন রাজু বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজী বাড়ি থেকে রফিকের মরদেহ উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ। নিহত রফিক ওই এলাকার মৃত আলী হোসেন ওরফে মোহসেন আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রফিক ও তাঁর বোন রাজু বেগম একই ঘরে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ভিটেমাটি ও জায়গা-জমির বণ্টন নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। 

এক পর্যায়ে ঘর থেকে চিৎকারের শব্দ শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা এগিয়ে এসে দরজার পাশে রফিককে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁর স্বজনদের খবর দেওয়া হয়। স্বজনরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে শুক্রবার সকাল ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর অভিযুক্ত রাজু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মধ্যরাতে খাট থেকে নামতেই সাপের ছোবল, স্বাস্থ্য কমপ্লেক্সে চ…
  • ২২ আগস্ট ২০২৬
মিরাজও আউট, লজ্জা এড়াতে পারবে তো বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
কুবির হলে ‘জেসিডি’ লেখা নিয়ে দ্বন্দ্ব, জুনিয়রদের নিয়ে শিক্ষ…
  • ২২ আগস্ট ২০২৬
‘৪টি হাঁস, জিরাফের ৩টি ক্যাচ, এক সিংহ এবং ক্ষতবিক্ষত এক বাঘ’
  • ২২ আগস্ট ২০২৬
এক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন দুই প্রতিমন্ত্রী
  • ২২ আগস্ট ২০২৬
তুরস্কের সঙ্গে ‘অপ্রয়োজনীয়’ উত্তেজনা বাড়ানোর ঝুঁকিতে নেত…
  • ২২ আগস্ট ২০২৬