রাজধানীর এক থানা থেকে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার, ঢাল বানানো হয় ৬ শিশুকে

৩১ জুলাই ২০২৬, ০৯:০৩ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ০৯:০৪ PM
রাজধানীর পল্লবী থানা থেকে ৬ শিশুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানা থেকে ৬ শিশুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার © সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মিছিলে থাকা আরও ৬ শিশুকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। 

আজ শুক্রবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সুজন হোসেন (২৬), মো. নাসির (২৫), রবিউল ইসলাম (২০), মো. আরিফুল ইসলাম আকাশ (২১), মো. আলমগীর ইসলাম (২০), মো. বিল্লাল হোসেন (২২), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. তারেক (২০), মো. নাঈম (২০), সৈয়দ লিমন (১৯) ও মো. ইব্রাহিম (৩৫)। এ ছাড়া ৬ জন শিশু রয়েছে।

পল্লবী থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৬টায় পল্লবী থানাধীন মিরপুর-১২ এলাকায় মেট্রোরেলের পিলার নং-১৪০-এর পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল করে। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে মিছিল করায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে একটি ব্যানার, একটি ভাড়াকৃত মাইক্রোবাস এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

জোট থেকে এনসিপির বের হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধ্বস, নিহত বেড়ে ১৫০
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালে ভয়াবহ বন্যায় শোক জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৬ আগস্ট ২০২৬
লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে উপাচার্য বাসভবন অভিমুখে সিকৃবি শিক্…
  • ২৬ আগস্ট ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ জাপানে, করুন আবেদন
  • ২৬ আগস্ট ২০২৬
২৭ লাখ টাকায় নির্মিত টয়লেট, ব্যবহার করা যায়নি এক দিনও
  • ২৬ আগস্ট ২০২৬