এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ

০৯ নভেম্বর ২০২৬, ১১:৫৮ PM
ইথার ফারিয়াল হামিদ ও এনসিপি লোগো

ইথার ফারিয়াল হামিদ ও এনসিপি লোগো © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন জাতীয় নারীশক্তির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন বাণিজ্যিক সিভিল পাইলট ইথার ফারিয়াল হামিদ। আগামী ছয় মাসের জন্য অনুমোদিত তিন সদস্যের আংশিক আহ্বায়ক কমিটিতে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখারও আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) রাতে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পক্ষ থেকে পৃথক বিজ্ঞপ্তিতে দুই শাখার নতুন কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

ঘোষিত কমিটি অনুযায়ী, ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক হয়েছেন সিফাত সুলতানা মিম। সদস্যসচিব হয়েছেন ইথার ফারিয়াল হামিদ এবং মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন ফাতেমা রহমান মেঘা।

সংগঠনটির মুখ্য সংগঠক মনজিলা ঝুমার সুপারিশে এবং আহ্বায়ক মাহমুদা আলম মিতু এমপি ও সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতি এমপির স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

পেশাগত জীবনে বাণিজ্যিক সিভিল পাইলট হিসেবে পরিচিত ইথার ফারিয়াল হামিদ বিমান চলাচলের নিরাপত্তা ও বিমান দুর্ঘটনা নিয়ে উচ্চতর গবেষণার সঙ্গেও যুক্ত রয়েছেন।

অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর শাখার আহ্বায়ক করা হয়েছে খন্দকার খালেদা আক্তারকে। সদস্যসচিব হয়েছেন রেহানা আক্তার রুমা এবং মুখ্য সংগঠক হয়েছেন সালমা আক্তার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নবগঠিত দুই শাখার নেতাদের আগামী ১৫ দিনের মধ্যে নিজ নিজ এলাকার পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তাব জমা দিতে হবে।

উল্লেখ্য, জাতীয় নারীশক্তি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950