লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল, ডিলারের ঘর ভেঙে সার লুটের অভিযোগ

০৯ নভেম্বর ২০২৬, ০৫:০০ PM
ডিলার প্রদীপ কুমার পালের সার বিতরণকেন্দ্র

ডিলার প্রদীপ কুমার পালের সার বিতরণকেন্দ্র © টিডিসি ফটো

পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সরকারি সার বিতরণের সময় হট্টগোল ও ভাঙচুর করে ৬১১ বস্তা সার লুটের অভিযোগ উঠেছে।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘরে এ ঘটনা ঘটে।
‎
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে টিনশেড ঘর থেকে সরকারি সার বিতরণ করছিলেন ডিলার প্রদীপ কুমার পাল। এ সময় সার নিতে আসা কৃষক জনতার মধ্যে লাইনে দাঁড়ানো নিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা ডিলার প্রবীর কুমার পালের টিনশেড ঘর ভাঙচুর করে সার নিয়ে যায়। 

পরে হিসাব করে জানা যায়, মোট ১ হাজার ১৮১ বস্তা সারের মধ্যে বিতরণ করা হয় ১৭০ বস্তা। বর্তমানে মজুত রয়েছে ৪০০ বস্তা এবং সার লুট হয়েছে ৬১১ বস্তা।

ঘটনার ​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, কৃষি বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক এবং চাটমোহর থানার ওসি ওলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাইকিং করে কৃষকদের সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক বলেন, ঘটনার খবর পেয়ে আমরা সাথে সাথেই ঘটনাস্থলে এসেছি। আমাদের হিসাব মতে এখন পর্যন্ত ৬১১ বস্তা সার মিসিং। এ ঘটনায় আমরা তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমাদের প্রাথমিক ধারণা এটি কোনো পূর্ব পরিকল্পিত হতে পারে। 

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, জেলায় সারের কোনো সংকট নেই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, কার্বন নিঃসরণের শীর্ষে কোন দেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থা…
  • ০৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের জন্য পে স্কেলের প্রজ্ঞাপন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প…
  • ০৯ নভেম্বর ২০২৬
আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন হাস…
  • ০৯ নভেম্বর ২০২৬
নাহিদ রানাকে ঘিরে সুসংবাদ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায়…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950