যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে জামায়াতের ৪ এমপির সংবাদ সম্মেলন

২২ অক্টোবর ২০২৬, ০২:৫৬ PM
প্রেসক্লাব যশোরে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন

প্রেসক্লাব যশোরে জেলা জামায়াতের সংবাদ সম্মেলন © সংগৃহীত

যশোরে সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্য। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, জেলা বিএনপির দেওয়া তালিকা অনুযায়ী ডিলার নিয়োগের চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছে। এতে প্রকৃত ব্যবসায়ী ও কৃষিসংশ্লিষ্ট ব্যক্তিরা বঞ্চিত হয়েছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠন করেন জেলা জামায়াতের আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসূল। সংবাদ সম্মেলনে গোলাম রসূল প্রকাশিত তালিকায় সারের ডিলারদের নাম ধরে ধরে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতির ব্যাখ্যা করেন। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোরে সারের ডিলার নিয়োগে ৯৩টি ইউনিয়ন ও ৮টি পৌরসভায় চরম দলীয়করণ ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে।  সরকার দলীয় উপজেলা পর্যায়ের নেতা কর্মী ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সহায়তায় অবৈধ লেনদেনের মাধ্যমে সারের ডিলারের লাইসেন্স পেয়েছে তারা। এতে প্রকৃত ব্যবসায়ী ও কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা বঞ্চিত হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, যশোরে পাঁচটি আসনে বিরোধীদলের এমপি থাকলেও তাদের পরামর্শ ও সুপারিশের কোনো গুরুত্ব দেয়নি জেলা প্রশাসক। বরং তিনি জেলা বিএনপির দেওয়া তালিকা অনুযায়ী একটি চুড়ান্ত তালিকা করে কৃষি মন্ত্রনালয়ে পাঠিয়েছেন। এ ক্ষেত্রে সততা দক্ষতা ও পেশাদারিত্বের কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এমনকি মাদকসহ আটক কারবারির স্ত্রী, একাধিক ফৌজদারি মামলার আসামি, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের অনেক কর্মী-সমার্থক ডিলারশিপ পেয়েছেন। জেলা ও উপজেলা পর্যায়ে সার বীজ মনিটরিং কমিটিতে প্রশাসনিক কর্মকর্তা ছাড়াও সামাজিক, কৃষক ও ব্যবসায়িক বিবেচনায় তিনজনকে কমিটির অন্তর্ভুক্ত করার নির্দেশনা থাকলেও জামায়াতের পাঁচজন এমপির কোনো পরামর্শ গ্রহণ করা হয়নি। উপজেলা ও জেলা বিএনপি থেকে সকল সদস্য নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।

এ সময় সংবাদ সম্মেলনে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং অনিয়ম প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে যশোর-১ আসনে আজীজুর রহমান, যশোর-২ ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৬ মোক্তার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর সিদ্দিকী, প্রচার সম্পাদক শাহাবুদ্দিন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

বিড়ি খাওয়া নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কনসার্টে মা…
  • ২১ নভেম্বর ২০২৬
ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে গণভোটের রায় বাস্তবায়নের দাবি এগ্রিকা…
  • ২১ নভেম্বর ২০২৬
আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬