ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন

১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ PM
সারের ডিলার নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করে জেলা জামায়াতে ইসলামী

সারের ডিলার নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করে জেলা জামায়াতে ইসলামী © সংগৃহীত

ঝিনাইদহে বিসিআইসি সার ডিলার নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে জেলা জামায়াতে ইসলামী। রবিবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর। এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলায় সার ডিলার নিয়োগের ক্ষেত্রে অনিয়ম, দলীয়করণ, আত্মীয়করণ ও অবৈধ আর্থিক লেনদেন হয়েছে। এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থের বিনিময়ে সার ডিলার নিয়োগ দেওয়ার অভিযোগও তোলেন তারা। এ সময় দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগ পাওয়া কয়েকজন সার ডিলারের নামও উল্লেখ করা হয়।

আরও পড়ুন: শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

বক্তারা সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান এবং অভিযোগগুলোর যথাযথ তদন্তের আহ্বান জানান।

মানববন্ধনে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল আব্দুল আওয়াল, সদর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সায়মা ওয়াজেদের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন
  • ১৮ অক্টোবর ২০২৬
আগারগাঁওয়েই সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
  • ১৮ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ বশির গ্রুপে, আবেদন ৩১ অক্টোবর …
  • ১৮ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় নিহত মায়ের পাশে চিরনিদ্রায় দুই সন্তান
  • ১৮ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক নিয়োগ দেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬