শিক্ষকদের বদলির ফল প্রকাশে প্রস্তুত মাউশি

১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ PM
মাউশি

মাউশি © ফাইল ফটো

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির ফল প্রকাশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের অনুমোদন মিললে যে কোনো মুহূর্তে বদলির ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে।

রবিবার (১৮ অক্টোবর) মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যারে কোনো জটিলতা নেই। আবেদন বাতিল ও সংশোধন নিয়ে প্রার্থীদের দাবি আছে। এ দাবি পূরণের বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের। এ বিষয়ে মাউশির করণীয় কিছু নেই। শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে যে কোনো মুহূর্তে বদলির ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘শিক্ষামন্ত্রী দেশের বাহিরে রয়েছে। তিনি দেশে ফেরার পর বদলির ফল প্রকাশের বিষয়ে আলোচনা করা হবে।’

এদিকে ৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ জারি করা না হলে আগামী ৪ নভেম্বর থেকে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষাকরা। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী এক ফেসবুক পোস্টে একটি ব্যানার শেয়ার করে এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে বলা হয়, ৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ জারি করা না হলে আগামী ৪ নভেম্বর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলি আবেদন শেষ হয়েছে। বদলির জন্য ১৩ হাজার ৬৭৮টি আবেদন জমা পড়েছে। তবে একজন প্রার্থী একাধিক প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার সুযোগ পাওয়ায় আবেদনকৃত প্রকৃত প্রার্থীর সংখ্যা জানা যায়নি। 

সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬
অবশেষে মাঠে ফেরার অনুমতি পেলেন রিজওয়ান
  • ১৮ অক্টোবর ২০২৬