জমি নিয়ে বিরোধ, এক ভাইয়ের বসতবাড়িতে অপর ভাইয়ে দফায় দফায় হামলা

৩১ জুলাই ২০২৬, ০৭:৩২ PM
এক ভাইয়ের বসতবাড়িতে অপর ভাইয়ে দফায় দফায় হামলা

এক ভাইয়ের বসতবাড়িতে অপর ভাইয়ে দফায় দফায় হামলা © টিডিসি

পাবনার ভাঙ্গুড়ায় দফায় দফায় সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ জুলাই) উপজেলার পৌর সদরের মন্ডল মোড় এলাকায় সিদ্দিকের বাড়িতে বেলা ১১টায় এবং বিকেল সাড়ে তিনটায় দুই দফায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, সোবাহান প্রামানিকের দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বসতবাড়ির জায়গা নিয়ে ইতোপূর্বেও একাধিকবার দরবার শালিশ হয়েছে। কিন্তু কোনো সুরাহ হয়নি। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন লাঠিসোটা শাবল ও রড নিয়ে শুক্রবার বেলা ১১টার দিকে হামলা চালায়ে সিদ্দিকের বসতবাড়ির আংশিক ভাঙচুর করে। 

এ ঘটনায় ভাঙ্গুড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করলে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যান। ঘটনাস্থলে পুলিশ আসার খবরে ৩০ থেকে ৪০ জন সঙ্ঘবদ্ধ হয়ে সিদ্দিকের বাড়ি দ্বিতীয় দফায় ভাঙচুর করেন বিকেল সাড়ে ৩টার দিকে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেননি বলে জানান ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম। 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দফায় ৩০-৪০ জন লোক সঙ্গবদ্ধ হয়ে লাঠি সোটা, শাবল ও রড নিয়ে সিদ্দিকের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ এসে ঘুরে যাওয়ার পরেও আবারো দ্বিতীয় দফায় তারা ভাঙচুর করেন। 

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মো. সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়ি ঘর ভাঙছুরের খবর পেয়ে ৩ বার পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কোনো পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঢাবির হলের মাঠ থেকে লাল টেপে মোড়ানো বক্স উদ্ধার, খুলতেই মিল…
  • ১০ নভেম্বর ২০২৬
এনসিপির নারী সংগঠনের দায়িত্বে পাইলট ফারিয়াল হামিদ
  • ০৯ নভেম্বর ২০২৬
তিতুমীর কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, সন্দেহভাজন দুজনকে পুলি…
  • ০৯ নভেম্বর ২০২৬
ফেনীর তিন শিক্ষাপ্রতিষ্ঠানে তালা নিষিদ্ধ ছাত্রলীগের, অভিযোগ…
  • ০৯ নভেম্বর ২০২৬
এবার বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাসে পেট্রল বোমা নিক্ষেপ
  • ০৯ নভেম্বর ২০২৬
৪২-৪৫ বছরে সহকারী অধ্যাপক, ৩৯ বছরে প্রভাষক নিয়োগ— ইউজিসির আ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950