এক নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির, হাসপাতাল ছেড়ে বাড়ি চলে গেলেন প্রসূতি

০৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ PM
এক নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির, হাসপাতাল ছেড়ে বাড়ি চলে গেলেন প্রসূতি

এক নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির, হাসপাতাল ছেড়ে বাড়ি চলে গেলেন প্রসূতি © সংগৃহীত

বরিশাল নগরীর একটি বেসরকারি হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার পর নবজাতকের পিতৃত্ব দাবি করে হাজির হয়েছেন দুই ব্যক্তি। দুজনই নিজেদের প্রসূতি নারীর স্বামী ও শিশুটির বাবা বলে পরিচয় দেন। এ নিয়ে হাসপাতালটিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে দ্বিতীয় ব্যক্তির সঙ্গে বিয়ে ও তাঁর পিতৃত্বের দাবি সরাসরি অস্বীকার করেছেন ওই নারী।

গতকাল রোববার (৮ নভেম্বর) সকালে নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শান্তা নামের এক নারী সন্তান জন্ম দেওয়ার সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ওই নারীর স্বামী হিসেবে পরিচয় দেন। তবে কিছুক্ষণ পর এমদাদুল নামের আরেক ব্যক্তি হাসপাতালে এসে দাবি করেন, শান্তার সঙ্গে তাঁর বিয়ে হয়েছে এবং নবজাতকের বাবা তিনি।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বরিশালের চরমোনাই ইউনিয়নের বুখাইনগর গ্রামের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। প্রায় তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে হাসপাতাল কর্তৃপক্ষ ও উপস্থিত ব্যক্তিদের বিয়ের কাবিননামাসহ বিভিন্ন নথি দেখান এমদাদুল।

তবে এমদাদুলের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন শান্তা। তাঁর দাবি, এমদাদুলের সঙ্গে তাঁর কোনো বিয়ে হয়নি এবং নবজাতকের বাবাও তিনি নন।

এদিকে এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর সেখান থেকে চলে যান শুভাস। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। পরবর্তী সময়ে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে তাঁর সম্পর্ক ও বিয়ে হয় বলে দাবি স্থানীয়দের। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা. নজরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা কৃষ্ণ কর্মকার তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। দুই ব্যক্তি নিজেদের বৈবাহিক সম্পর্ক ও নবজাতকের পিতৃত্ব দাবি করার পর তাঁরা দুজনই হাসপাতাল ছেড়ে চলে যান।

আর্জেন্টিনাকে ছেড়ে হাইতির হয়ে খেলবেন কিকি রামোস
  • ০৯ নভেম্বর ২০২৬
বৃষ্টিতে তাপমাত্রা কমলেও আসছে না শীত, অপেক্ষা ডিসেম্বর পর্য…
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো মাদ্রাসা নয়— একটি আধুনিক, বহুত্বব…
  • ০৯ নভেম্বর ২০২৬
স্বৈরাচার পতনের আন্দোলনে আত্মাহুতির প্রতীক নূর হোসেন
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির টিএসসি থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
  • ০৯ নভেম্বর ২০২৬
ঢাবির উর্দু বিভাগে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মদিন উদযাপন
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950