ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা, ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

০৯ নভেম্বর ২০২৬, ০৫:০৪ PM
ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা, ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু

ভ্যানের চাকায় বোরকা পেঁচিয়ে সড়কে পড়ে যান মা, ইজিবাইকের চাপায় শিশুর মৃত্যু © সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়ায় চলন্ত ব্যাটারিচালিত ভ্যান থেকে মায়ের কোল থেকে পড়ে এক মাস ১০ দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম রিফাত মিয়া। সে পার্শ্ববর্তী বরিশালের আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রামের মোস্তাফিজ মিয়ার ছেলে।

সোমবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার কুরপালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, শিশুটির মা রিয়া মনি সন্তানের চিকিৎসার জন্য স্বামীর বাড়ি আগৈলঝাড়া উপজেলার আমবৌলা গ্রাম থেকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসাসেবা নেওয়ার পর ব্যাটারিচালিত ভ্যানে করে উপজেলার পূর্ণবতী গ্রামে বাবার বাড়ির উদ্দেশে রওনা হন।

পথিমধ্যে কুরপালা এলাকায় পৌঁছালে শিশুটিকে দেখার জন্য মা ওড়না সরাতে গিয়ে বোরকা এক হাতে ধরে রাখেন। এ সময় বোরকাটি হাত থেকে ফসকে ভ্যানের চাকায় পেঁচিয়ে যায়। এতে মা ও শিশুটি চলন্ত ভ্যান থেকে সড়কে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ইজিবাইক শিশুটির ওপর দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হয় শিশুটি।

পরে তাকে দ্রুত কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস বলেন, দুর্ঘটনার পর শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।

বিশ্বজুড়ে বাড়ছে তাপমাত্রা, কার্বন নিঃসরণের শীর্ষে কোন দেশ
  • ০৯ নভেম্বর ২০২৬
নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থা…
  • ০৯ নভেম্বর ২০২৬
শিক্ষকদের জন্য পে স্কেলের প্রজ্ঞাপন চেয়ে অর্থ মন্ত্রণালয়ে প…
  • ০৯ নভেম্বর ২০২৬
আড়াই মিনিটের প্রশ্নে প্রতিমন্ত্রীর কাছে যা জানতে চাইলেন হাস…
  • ০৯ নভেম্বর ২০২৬
নাহিদ রানাকে ঘিরে সুসংবাদ
  • ০৯ নভেম্বর ২০২৬
শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ ও ‘জাতির পিতা’ সম্বোধন করায়…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950