বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ১৬ জনের বিরুদ্ধে মামলা

৩১ জুলাই ২০২৬, ০৬:২৯ PM
বাউফল থানা

বাউফল থানা © টিডিসি ফাইল ছবি

পটুয়াখালীর বাউফলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীতা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা ফরিদ তালুকদারের ওপর হামলার অভিযোগে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ ওরফে হাজী পলাশসহ ১৬ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে ভুক্তভোগী ফরিদ তালুকদারের স্ত্রী মর্জিনা বেগম বাদী হয়ে বাউফল থানায় মামলাটি দায়ের করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বাউফল প্রেসক্লাবে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে মতবিনিময় সভা করেন ফরিদ তালুকদার। সভা শেষে বের হওয়ার সময় তার রাজনৈতিক প্রতিপক্ষ ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের সমর্থকরাও এতে জড়িয়ে পড়েন।

জানা গেছে, একই দলের রাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও এককভাবে সভা করার বিষয় ফরিদ তালুকদারের কাছে ব্যাখ্যা জানতে চায় অপর প্রার্থী ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ পলাশ। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। তাদের সমর্থকরাও মারামারিতে জড়িয়ে পড়েন। এসময়  ফরিদের স্ত্রী মর্জিনা বেগম ও তার ছেলেসহ তিনজন আহত হয়। 

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে উন্নত চিকিৎসার জন্য একজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়। পুলিশ জানায়, ফরিদ তালুকদার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য একে এম ফারুক আহমেদ তালুকদারের ছোট ভাই এবং তিনি ও হাজী পলাশ উভয়ই একে এম ফারুক আহমেদের অনুসারী। 

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ভুক্তভোগী বিএনপি নেতা ফরিদ তালুকদারের স্ত্রী বাদী হয়ে মামলার আবেদন দেন। দুপুরে মামলাটি এফআইআর হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে বলেও জানান তিনি।  

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬