প্রাইম ইউনিভার্সিটিতে প্রযুক্তির পরিবর্তন ও ক্যারিয়ার গঠনে সিএসই বিভাগের সেমিনার

৩১ জুলাই ২০২৬, ০৯:০০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৬, ১০:৪৪ PM
সেমিনারে অংশগ্রহণকারীরা

সেমিনারে অংশগ্রহণকারীরা © সংগৃহীত

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে উদীয়মান প্রযুক্তি, তথ্যপ্রযুক্তি শিল্পের পরিবর্তিত ধারা, পেশাগত প্রত্যাশা এবং সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তবধারণা দিতে প্রাইম ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ‘নেভিগেটিং দ্য ফিউচার: এমার্জিং টেকনোলজিস, ইন্ডাস্ট্রি ইনসাইটস অ্যান্ড ক্যারিয়ার রিডিনেস’ শীর্ষক এই সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের ৮০৫ নম্বর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সিএসই বিভাগের পক্ষ থেকে অতিথিদের স্বাগত ও পরিচিতি পর্ব এবং পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন একই বিভাগের অধ্যাপক ড. মমতাজ বেগম মমো। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ খসরু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আব্দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের প্রধান কর্নেল মো. শিহাবুল ইসলাম (অব.)।

অতিথিরা তাদের বক্তব্যে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, শিল্পমুখী শিক্ষা, গবেষণার গুরুত্ব এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত শেখার মানসিকতা, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার আহ্বান জানান।

keynote-speakers

সেমিনারে কী-নোট স্পিকার হিসেবে অভিজ্ঞতা ও দিকনির্দেশনা শেয়ার করেন প্রাইম ইউনিভার্সিটি সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও এক্সাবেটিং টেকনোলজির স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. আল আমিন ভূঁইয়া এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ভিভাসফ্ট লিমিটেডের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাফওয়ান আলমগীর। বক্তারা বর্তমান সফটওয়্যার শিল্প, উদীয়মান প্রযুক্তি, কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, নিয়োগদাতাদের প্রত্যাশা এবং তথ্যপ্রযুক্তি খাতে সফল ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় দক্ষতার বিশদ আলোচনা করেন। একই সাথে তারা কারিগরি দক্ষতার পাশাপাশি যোগাযোগ, সমস্যা সমাধান ও দলগত কাজসহ বিভিন্ন সফট স্কিলের গুরুত্ব তুলে ধরেন।

সেমিনারের একপর্যায়ে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিক্ষার্থীরা সরাসরি বক্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ক্যারিয়ার পরিকল্পনা, উদীয়মান প্রযুক্তি ও ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে দিকনির্দেশনা লাভ করেন। পরবর্তীতে বিভাগীয় প্রধান কর্নেল (অব.) মো. শিহাবুল ইসলামের সমাপনী বক্তব্য এবং উপস্থিত সকলের অংশগ্রহণে এক দলীয় আলোকচিত্র গ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

প্রাইম ইউনিভার্সিটির সিএসই বিভাগ জানায়, শিল্পখাত ও একাডেমিয়ার মধ্যে কার্যকর সংযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের উপযোগী করে তুলতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংসদ অধিবেশন শুরু ২৭ আগস্ট, রাজধানীর যেসব সড়কে নিয়ন্ত্রিত থ…
  • ২৫ আগস্ট ২০২৬
জমির বিরোধে বিদ্যালয়ের মাঠে কাঁটাতারের বেড়া, বিপাকে শিক্ষার…
  • ২৫ আগস্ট ২০২৬
রাতারাতি স্বাস্থ্যবান হওয়ার ভাইরাল ‘ম্যাক্সিং’ ট্রেন্ড কি আ…
  • ২৫ আগস্ট ২০২৬
বেরোবিতে প্রজ্ঞাপনের এক  মাস পরও যোগ দিতে পারেননি নতুন ট্রে…
  • ২৫ আগস্ট ২০২৬
বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্র…
  • ২৫ আগস্ট ২০২৬
‘বাংলাদেশ আগে বোলিং করলে অস্ট্রেলিয়া ৬০ রানে অলআউট হতে পারত’
  • ২৫ আগস্ট ২০২৬