প্রাইম ইউনিভার্সিটিতে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

২৬ মার্চ ২০২৬, ০৪:২৩ PM
উপ-উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন

উপ-উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন © সংগৃহীত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে প্রাইম ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়জুড়ে দেশপ্রেমময় পরিবেশের সৃষ্টি হয়।

দিবসটি উপলক্ষে ২৬ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। পরবর্তী সময়ে দোয়া মাহফিল আয়োজন করা হয়, যেখানে দেশের সব বীর মুক্তিযোদ্ধা ও শহিদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মো. মামুন সোবহান। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, আইন বিভাগের ডীন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

পরে উপ-উপাচার্যের নেতৃত্বে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা জাতীয় স্মৃতিসৌধে প্রাইম ইউনিভার্সিটির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬