প্রাইম ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৭ PM
শহীদ মিনারে প্রাইম ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন

শহীদ মিনারে প্রাইম ইউনিভার্সিটির শ্রদ্ধা নিবেদন © সংগৃহীত

প্রাইম ইউনিভার্সিটিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রভাতফেরি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং শহিদ মিনারে গিয়ে সমবেত হন।

ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন সম্মানিত উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবদুর রহমান। তিনি ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

সবশেষে দোয়া মাহফিলের মাধ্যমে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।  

দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬
‘আমি পোশাক লাগিয়েছি ঘুসের টাকা দিয়ে, ঘুস খাওয়ার জন্যই’— ভাই…
  • ০৬ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান নিশ্চিত না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: আন্দোলনরত …
  • ০৬ অক্টোবর ২০২৬
যবিপ্রবির সেই ‘কালো রাত’: মুখোশধারীদের হামলা-লুট, ৯ বছরেও হ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬