প্রাইম ইউনিভার্সিটির সামার ও স্প্রিং সেমিস্টারের নবাগত শিক্ষার্থী নবীনবরণ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ PM
প্রাইম ইউনিভার্সিটিতে দুই সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত

প্রাইম ইউনিভার্সিটিতে দুই সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত © সংগৃহীত

প্রাইম ইউনিভার্সিটির সামার সেমিস্টার-২০২৫ ও স্প্রিং সেমিস্টার-২০২৬ এর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. আশরাফ আলী, মীর সাহাবুদ্দীন, মাহমুদ বিল্লাহ আদনান চৌধুরী, মো. মামুন সোবহান ও ফিরোজ মাহমুদ হোসাইন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন, উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ইসলাম মো. হাসনাত, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মোস্তফা কামাল, বোর্ড সেক্রেটারি এস. তাসাদ্দেক আহমেদ এবং সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, অ্যালামনাই, কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি ও নবাগত ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। 

প্রাইম ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) এবং ট্রেজারার নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন। নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে দুইজন শিক্ষার্থীসহ এবং প্রাক্তন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা ও তাদের অনুভূতি প্রকাশ করেন। প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এমদাদুল হানিফ এমদাদ নবাগত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তার সফলতার পথচলার অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। তিনি নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এছাড়া প্রাইম ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট কে এইচ হাসানুজ্জামান এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের কর্পোরেট গ্রুপ ম্যানেজার নির্মল কুমার দে নবাগত ছাত্র-ছাত্রীদের প্রতি শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা নবাগত ছাত্র-ছাত্রীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উপদেশমূলক পরামর্শ দেন। তিনি তাদেরকে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করে আগামী দিনে দেশের নেতৃত্বদানের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। 

অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু তার ভাষণে নবাগত শিক্ষার্থীদেরকে দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গৃহীত বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের তথ্য উপস্থাপন করেন এবং উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

৪৪তম বিসিএসের আনসার ক্যাডার নূরে আলম ৪৫তম’র গেজেটে পুলিশ ক্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা শুরু, মানতে হবে যেসব …
  • ১৫ অক্টোবর ২০২৬
কর কমিশনারের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ১৫ …
  • ১৫ অক্টোবর ২০২৬
চাকা না থাকলেও ত্বকের যেসব পরিবর্তনে মিলতে পারে স্তন ক্যান্…
  • ১৫ অক্টোবর ২০২৬
এআই ব্যবহার করে কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়ার বিষয়ে যা বললেন …
  • ১৫ অক্টোবর ২০২৬
৫ পদে ৩৩ জনবল নিয়োগ দেবে চট্টগ্রামের কর অঞ্চল-৩
  • ১৫ অক্টোবর ২০২৬