প্রাইম ইউনিভার্সিটিতে ‘ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং: ভবিষ্যৎ সম্ভাবনা ও দিগন্ত’ সেমিনার অনুষ্ঠিত

২২ অক্টোবর ২০২৫, ০১:২২ PM
 প্রাইম ইউনিভার্সিটিতে ‘ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং, ভবিষ্যৎ সম্ভাবনা ও দিগন্ত’ সেমিনার

প্রাইম ইউনিভার্সিটিতে ‘ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং, ভবিষ্যৎ সম্ভাবনা ও দিগন্ত’ সেমিনার © সংগৃহীত

প্রাইম ইউনিভার্সিটির ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ক্লাবের উদ্যোগে ‘ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং: ভবিষ্যৎ সম্ভাবনা ও দিগন্ত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর ২০২৫ তারিখে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সেমিনারটি নবগঠিত ক্লাবটির উদ্বোধনী অনুষ্ঠান হিসেবেও আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. দীন মোহাম্মদ খসরু। কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন প্রাইম ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী ও Near Assistant-এর সিইও, শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার এএইচপি হাবিব।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে ক্লাবের কনভেনার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মিসেস আয়েশা সিদ্দিকা অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, আগামী মাসে ক্লাবটি বেসিক গ্রাফিক ডিজাইন বিষয়ে একটি কর্মশালা এবং পরবর্তীতে একটি প্রতিযোগিতার আয়োজন করবে, যা শিক্ষার্থীদের অংশগ্রহণ ও ব্যবহারিক শিক্ষাকে আরও উৎসাহিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. দীন মোহাম্মদ খসরু বলেন, ‘ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাত তরুণ প্রজন্মের জন্য স্বনিয়োজিত কর্মসংস্থানের নতুন দ্বার উন্মুক্ত করেছে। এই খাত দেশের ডিজিটাল রূপান্তর ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির রেজিস্ট্রার ক্যাপ্টেন এম এ জব্বার, বিএন (অব.)। তিনি বলেন, ‘এই ক্লাবের গঠন শিক্ষার্থীদের প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করবে, যাতে তারা বৈশ্বিক বাজারের পরিবর্তিত চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং খাতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।’

তিনি আয়োজক কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রচেষ্টা ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং ক্লাবটির ভবিষ্যৎ কার্যক্রমের সফলতা কামনা করেন।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬