প্রাইম ব্যাংক-আমারা অ্যাকটিভের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি

২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ PM
সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষরিত হয়

সম্প্রতি গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে চুক্তি স্বাক্ষরিত হয় © সংগৃহীত

প্রাইম ব্যাংক পিএলসি দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট বুটিক জিম আমারা অ্যাকটিভের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এ সহযোগিতার মাধ্যমে প্রাইম ব্যাংকের নারী ও প্রায়োরিটি গ্রাহকরা উপভোগ করবেন এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা। 

সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। 

এই অংশীদারিত্বের ফলে প্রাইম ব্যাংকের নারী ও প্রায়োরিটি গ্রাহকরা আমারা অ্যাকটিভে আকর্ষণীয় ও কাস্টমাইজড সুবিধা উপভোগ করতে পারবেন। প্রিমিয়াম ফিটনেস পরিবেশ, আধুনিক সরঞ্জাম এবং গ্রাহককেন্দ্রিক সেবার জন্য সুপরিচিত আমারা অ্যাকটিভ তার সদস্যদের জন্য একটি পেশাদার ও ব্যক্তিগত ফিটনেস অভিজ্ঞতা তৈরি করে থাকে।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসইভিপি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন মমুর আহমেদ এবং আমারা অ্যাকটিভের এক্সিকিউটিভ ডিরেক্টর নিবরাস পান্নি। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব প্রায়োরিটি ও উইমেন ব্যাংকিং তামান্না কাদরী এবং আমারা অ্যাকটিভের অপারেশন ম্যানেজার মো. আমিনুল ইসলাম।

মেরিন ইঞ্জিনিয়ারের স্বপ্ন থেকে বিচারক, লীনা বললেন—‘জীবন কতট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
মানসিক চাপে বাড়ছে আত্মহত্যার প্রবণতা, ক্যাম্পাসে নেই স্থায়ী…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদন ১৫ অক্ট…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডুসাবের নতুন কমিটি: সভাপতি মোহাম্মদ তোহা, সাধারণ সম্পাদক আজ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার, দেখুন তালিকা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্ক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬