প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত

২২ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM , আপডেট: ২২ নভেম্বর ২০২৫, ০১:৫৮ PM
৩য় সমাবর্তনে প্রাইম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা

৩য় সমাবর্তনে প্রাইম ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা © টিডিসি ফটো

প্রাইম ইউনিভার্সিটির ৩য় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে মোট ৭২৮৯ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ২১ জন গ্র্যাজুয়েটকে বিশেষ পদক দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। সমাবর্তনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম. শামসুল আলম। সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাদানের মান নির্ণয় ও মূল্যায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। সর্বাধুনিক পাঠ্যক্রম, পর্যাপ্ত পাঠাগার ও ল্যাবরেটরি সুবিধা এবং শিক্ষার উপযোগী পরিবেশ তৈরিতে শিক্ষকদের পাশাপাশি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।

এছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা, উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবদুর রহমান। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চ্যাটজিপিটিতে নতুন ফিচার, উত্তরের সঙ্গেই মিলবে ক্যালকুলেটর-…
  • ১৫ অক্টোবর ২০২৬
দক্ষিণ এশিয়ার মুসলিমপ্রধান দেশগুলোর শিক্ষার্থীদের শতভাগ স্ক…
  • ১৫ অক্টোবর ২০২৬
স্যোশাল মিডিয়ায় জনপ্রিয় বিএনপির সাবেক উপমন্ত্রী মারা গেছেন
  • ১৫ অক্টোবর ২০২৬
‘দুনিয়ার সব ঝামেলা এড়িয়ে চলা মানুষ আমি, অথচ আমিই বিসিএসের গ…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকের থুতনিতে আট সেলাই, মারধরের অভিযোগে আটক সেই সপ্তম শ্…
  • ১৫ অক্টোবর ২০২৬
শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ১৫ পদে চাকরি, আবেদন শুরু ১৪…
  • ১৫ অক্টোবর ২০২৬