আনোয়ার কামাল পাশা প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি পুনর্নির্বাচিত

২৮ ডিসেম্বর ২০২৫, ১০:৩৭ PM
আনোয়ার কামাল পাশা

আনোয়ার কামাল পাশা © সৌজন্যে প্রাপ্ত

শিক্ষানুরাগী, দানবীর ও শিল্পোদ্যোক্তা আনোয়ার কামাল পাশা প্রাইম ইউনিভার্সিটি ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি ট্রাস্টের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ দায়িত্বে পুনরায় নির্বাচিত করা হয়।

আনোয়ার কামাল পাশা দীর্ঘদিন ধরে দেশের শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। শিক্ষা বিস্তারে তার নিরলস প্রচেষ্টা এবং প্রাইম ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নে তার কার্যকর নেতৃত্ব প্রশংসিত হয়েছে সংশ্লিষ্ট মহলে।

নবনির্বাচিত সভাপতির নেতৃত্বে প্রাইম ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম এবং প্রশাসনিক মান আরও গতিশীল ও যুগোপযোগী হবে বলে প্রত্যাশা করছেন বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। বিশেষ করে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিতকরণ, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তুলতে তার ভূমিকা আরও জোরদার হবে বলে মনে করছেন তারা।

পুনর্নির্বাচনের প্রতিক্রিয়ায় আনোয়ার কামাল পাশা বলেন, প্রাইম ইউনিভার্সিটির প্রতি বোর্ড অব ট্রাস্টিজের সদস্যদের আস্থা ও বিশ্বাস তার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। তিনি ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রাইম ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বে প্রাইম ইউনিভার্সিটি আগামী দিনে আরও সাফল্যের পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9