প্রাইম ইউনিভার্সিটিতে ‘৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ-২০২৬’ অনুষ্ঠিত

১১ মে ২০২৬, ০২:২৩ PM
বিজনেস জিনিয়াস বাংলাদেশ অনুষ্ঠানে অভিনয়শিল্পীরা

বিজনেস জিনিয়াস বাংলাদেশ অনুষ্ঠানে অভিনয়শিল্পীরা © সংগৃহীত

সৃজনশীল ব্যবসায়িক আইডিয়া, উদ্ভাবন ও তরুণদের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে প্রাইম ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘৪র্থ বিজনেস অলিম্পিয়াড বাংলাদেশ অ্যান্ড উইন্ডো মিডিয়া ফেস্ট – ২০২৬’। ফিওনা লাক্সারি রিসোর্ট ও প্রাইম ইউনিভার্সিটির সহযোগিতায় জাতীয় ব্যবসায় শিক্ষা ভিত্তিক সংগঠন ‘বিজনেস জিনিয়াস বাংলাদেশ’ গত ৯ মে তারিখে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।

ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট এবং বাংলাদেশ ডিবেট ওয়ারিয়র্স এর যৌথ সহায়তায় আয়োজিত এই অলিম্পিয়াডে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই আয়োজনে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা, মুক্ত বিতর্ক, পাবলিক স্পিকিং, গেম শো, সাংস্কৃতিক পরিবেশনা এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিভা তুলে ধরেন।

আয়োজনের প্রধান উদ্যোক্তা ও বিজনেস জিনিয়াস বাংলাদেশের চেয়ারম্যান এম এ নাহিয়ান অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও ব্রিফিং পরিচালনা করেন। দিনব্যাপী কর্মসূচিতে ছিল স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার, স্কিল অ্যাসেসমেন্ট, লাইভ ডিসকাশন এবং বিশেষ আকর্ষণ হিসেবে ‘মিট দ্য সেলিব্রিটি’ সেশন।

অনুষ্ঠানের গ্র্যান্ড ওপেনিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আবদুর রহমান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু।

বিশেষ অতিথি ও ‘অতিথি অব অনার’ হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের মোহাম্মদ আবু সালেহ, ফিওনা লাক্সারি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ফয়সাল হোসাইন, মাইজবস-এর সিইও মো. কামরুজ্জামান (সবুজ), প্রধানমন্ত্রীর কার্যালয়ের ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খাবির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের জাহিদা বেগম।

উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন বিজিবি’র প্রধান উপদেষ্টা অ্যাসোসিয়েট প্রফেসর এম. আবদুল্লাহ আল মামুন এবং সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মোঃ জাহিদুল আজাদ। প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাসিনা আনসার, রুবেনা রুবি এবং মেহেরু নেছা।

আয়োজকরা জানান, এই অলিম্পিয়াড তরুণ প্রজন্মের নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং ব্যবসায়িক জ্ঞান বিকাশে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এইচএসসি পাসেই ২০০ সেলস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে আবুল খায়ে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর বৃদ্ধিতে ববি ছাত্রশক্তির প্রতি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদন শেষ হওয়ার কত দিনের মধ্যে বদলি, জানালেন মাউশি ডিজি
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় ভাইভার নম্বর, রাতে বিক্ষোভের ডাক ডাকসুর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইবি সাদ্দাম হোসেন হলের নতুন প্রভোস্ট ড. মোহাম্মদ মাসউদ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9