প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস সেমিনার

০৮ এপ্রিল ২০২৬, ১০:৪০ PM
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস সেমিনার

প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস সেমিনার © সংগৃহীত

প্রাইম বিশ্ববিদ্যালয়ের ‘এমপাওয়ারিং ক্যারিয়ার্স থ্রু ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ক্লাব এবং জেনুইটি সিস্টেম লিমিটেটের যৌথ উদ্যোগে আজ বুধবার (৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। ডিজিটাল স্কিল, ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন এবং আউটসোর্সিং খাতে সম্ভাবনা নিয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী দীন মোহাম্মদ খসরু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুর রহমান এবং জেনুইটি সিস্টেম লিমিটেটের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মো. রেজাউল হুদা রেজা।

সেমিনারের মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ ও টেলনেট কমিউনিকেশন লিমিটেডের হেড অব এনওসি মোহাম্মদ ইকবাল হোসাইন এবং স্বনামধন্য গ্রাফিক ডিজাইনার ও টপ-রেটেড ফ্রিল্যান্সার এ. মাহমুদ উমর। তারা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার বাস্তব অভিজ্ঞতা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক মার্কেটে কাজ করার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং ক্লাবের কনভেনার আয়েশা সিদ্দিকা। অনুষ্ঠানের সেশন চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন প্রাইম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মোস্তাফা কামাল। এছাড়া অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, কুইজ প্রতিযোগিতা এবং শেষে ক্রেস্ট প্রদান ও ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

সেমিনারটি শিক্ষার্থীদের জন্য একটি দিকনির্দেশনামূলক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে এবং ভবিষ্যতে দক্ষ মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়। আয়োজক কমিটি ও অংশগ্রহণকারী সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

৬০০ নারী শিক্ষার্থী নিয়ে চাকসুর আত্মরক্ষা প্রশিক্ষণ শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
চাকরির পরীক্ষায় বাড়ছে ভাইভা নম্বর, আন্দোলনের ডাক রাবি শিক্ষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি সাদা দলের আত্মপ্রকাশ, আহ্বায়ক ড. ওবায়েদুল, সদস্য সচি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
স্টোর বিভাগে এক্সিকিউটিভ নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন ১২ স…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের অপেক্ষায় অধি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসাতেও মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9