প্রাইম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন

১৪ এপ্রিল ২০২৬, ১০:২৫ PM
প্রাইম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন

প্রাইম ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন © সৌজন্যে প্রাপ্ত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে প্রাইম ইউনিভার্সিটির উদ্যোগে এক বর্ণাঢ্য বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বোর্ড অব ট্রাস্টিজের সাবেক চেয়ারম্যান মীর সাহাবুদ্দিন। তিনি তাঁর বক্তব্যে বাংলা নববর্ষের তাৎপর্য তুলে ধরে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য লালন এবং তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপচার্য (ভারপ্রাপ্ত) ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. আবদুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, বোর্ড সেক্রেটারি, সকল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।

সাংস্কৃতিক পর্বে নৃত্য, সংগীত, আবৃত্তি এবং বৈশাখী থিমভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। পাশাপাশি ছিল ঐতিহ্যবাহী পান্তা-ইলিশসহ বৈশাখী খাবারের আয়োজন। উৎসবমুখর এই আয়োজনের মাধ্যমে প্রাইম ইউনিভার্সিটি পরিবার আনন্দ ও উৎসাহের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয় ।

জামায়াতপন্থী কর্মকর্তাদের বদলি করে বিএনপিপন্থীদের পদায়নের অ…
  • ২৩ জুলাই ২০২৬
রাতের মধ্যে ৮ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস
  • ২৩ জুলাই ২০২৬
চাঁবিপ্রবিতে ভিসি ও প্রো-ভিসির যোগদান সম্পন্ন
  • ২৩ জুলাই ২০২৬
প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৩ জুলাই ২০২৬
বহিষ্কৃত গাজী নজরুলের সিদ্ধান্ত জানিয়ে সিইসিকে জামায়াতের চি…
  • ২৩ জুলাই ২০২৬
৬ বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬ বছরেও কথা রাখেননি কাদির ম…
  • ২৩ জুলাই ২০২৬