প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার

১৬ জুলাই ২০২৬, ০১:১২ AM
প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার

প্রাইম ইউনিভার্সিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে ইংরেজি ভাষা শিক্ষা বিষয়ক সেমিনার © টিডিসি ফটো

প্রাইম ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে ‘English Language Education in the Age of AI: Rethinking Pedagogy’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশের প্রেক্ষাপটে ইংরেজি ভাষা শিক্ষা, পাঠদান পদ্ধতি এবং ভবিষ্যৎ শিক্ষার পরিবর্তিত বাস্তবতা নিয়ে আয়োজিত এ সেমিনারে শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন অনুষদের ডিন, গণমাধ্যমকর্মী, সাংবাদিক, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ খসরু। সেমিনারের সভাপতিত্ব করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আব্দুল আউয়াল। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশেষ করে কলা ও মানবিক অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী এবং বিশিষ্ট অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রভা আফজালেন। সেমিনারের মূল বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন (বেল্টা)-এর সভাপতি অধ্যাপক আহমেদ বশির।

তাঁর উপস্থাপনায় ইংরেজি ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষণ, ব্লুমের ট্যাক্সোনমি, আউটকামভিত্তিক শিক্ষা (ওবিই) এবং এসব ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ও দায়িত্বশীল প্রয়োগের বিভিন্ন বিষয় উঠে আসে। 

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাকে শেখার বিকল্প হিসেবে নয়, বরং শেখার একটি সহায়ক উপকরণ হিসেবে ব্যবহার করতে হবে। প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং স্বনির্ভর শিক্ষণকে আরও সমৃদ্ধ করতে পারে। একই সঙ্গে শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত স্বাধীন চিন্তা, মানবিক বোধ, সমালোচনামূলক বিশ্লেষণ ক্ষমতা এবং আজীবন শেখার সক্ষমতা গড়ে তোলা।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মুক্ত মতবিনিময় পর্ব। ইংরেজি ভাষা শিক্ষা, পাঠদান-পদ্ধতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার নিয়ে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে প্রশ্ন করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠা আন্তরিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং ভাবনার আদান-প্রদান সমসাময়িক শিক্ষা ব্যবস্থার নানা গুরুত্বপূর্ণ বিষয়কে নতুনভাবে অনুধাবনের সুযোগ সৃষ্টি করে।

সেমিনারটির আন্তঃক্রিয়াশীল পরিবেশ অংশগ্রহণকারীদের মধ্যে বিশেষ সাড়া ফেলে। প্রাণবন্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব শিক্ষার্থীদের ভবিষ্যতের ইংরেজি ভাষা শিক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ব্যবহার সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করে। একই সঙ্গে এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সমালোচনামূলক চিন্তা, ইতিবাচক শিক্ষণ-মনোভাব এবং পরিবর্তিত বৈশ্বিক শিক্ষা বাস্তবতার সঙ্গে নিজেদের প্রস্তুত করার বিষয়ে নতুন আগ্রহ সৃষ্টি করে। অংশগ্রহণকারী শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় সম্পৃক্ততায় পুরো সেশনটি প্রাণবন্ত ও ফলপ্রসূ হয়ে ওঠে এবং পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ শিক্ষা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি সামনে আসে।

সমাপনী বক্তব্যে সেমিনারের সভাপতি ড. মোহাম্মদ আব্দুল আউয়াল মূল বক্তা, মাননীয় উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, গণমাধ্যমকর্মী, সাংবাদিক, অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী সকল শিক্ষক-শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত শিক্ষা বাস্তবতায় এ ধরনের সময়োপযোগী অ্যাকাডেমিক আয়োজন শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সমালোচনামূলক চিন্তা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও ইংরেজি বিভাগ এ ধরনের সমসাময়িক ও জ্ঞানভিত্তিক অ্যাকাডেমিক আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা আলম তালুকদার।

আগামীকাল ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে বিইউবিটির ৯ উদ্ভাবনী প্রকল্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩০ অ্যাসিস্ট্যান্ট শেফ নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ও হল সংসদের সমাপনী সম্মেলনে এফএইচ হল প্রভোস্টের অপসার…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9