ওসমান হাদি হত্যার বিচার দাবিতে যমুনা ও ইন্টারকন্টিনেন্টালের সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০১ PM
 ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ এবং শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। আজ শুক্রবার দুপুরে সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা এই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

সরেজমিনে দেখা গেছে, যমুনার সামনের সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ রয়েছে এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় স্থানেই পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যমুনার সামনে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এবং ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে প্রায় ৭০ থেকে ৮০ জন আন্দোলনকারী অবস্থান করছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা তাঁর ছোট ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে এই কর্মসূচিতে যোগ দেন। পরিবারের পক্ষ থেকে দ্রুততম সময়ে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করা হয়েছে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চে’র মুখপাত্র শরীফ ওসমান হাদি। আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হসপিটালে (এসজিএইচ) পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে তাঁদের দাবির পক্ষে স্লোগান দিচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের এই লড়াই চলবে।’ মূলত এই হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই প্রশাসনের কেন্দ্রবিন্দুতে এই অবস্থান কর্মসূচি পালন করছেন তাঁরা।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬