রবিবারের সমাবেশ বাতিল করল বিএনপি

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪১ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪২ PM
বিএনপি লোগো

বিএনপি লোগো © টিডিসি ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে অনুষ্ঠিতব্য বিএনপির নির্বাচনী সমাবেশ বাতিল করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, গতকাল একটি কর্মসূচি ঘোষণা করা হলেও পরবর্তী সময়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমান উত্তর ও দক্ষিণের বিভিন্ন নির্বাচনী এলাকায় জনসভা করবেন। সে কারণে ঢাকা মহানগরীতে কেন্দ্রীয়ভাবে যে জনসভার পরিকল্পনা ছিল, আপাতত তা বাতিল করা হয়েছে।

রিজভী আরও বলেন, ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় দলের চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী বক্তব্য দিতে পারেন। এর আগে বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী জানিয়েছিলেন, রবিবার (৮ ফেব্রুয়ারি) নির্বাচনের আগে বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬