২২ দফা ইশতেহার ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫০ PM
জাতীয় সংসদ নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচন © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর পুরানা পল্টনে দলটির আমির মাওলানা মামুনুল হক এই ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ছয়টি বিষয় হলো– সুষম উন্নয়ন ও নাগরিক জীবনের মৌলিক অধিকার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা, স্বাধীন, মর্যাদাপূর্ণ ও স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি, সার্বজনীন, ঐক্যবদ্ধ ও নৈতিক শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান ও তরুণদের জন্য আমাদের অঙ্গীকার।

সংবাদ সম্মেলনে দলটি জানিয়েছে, ২০০৮ থেকে ২০২৪ টানা প্রায় ১৬ বছরের ফ্যাসিবাদী শাসন বাংলাদেশকে একটি গভীর রাজনৈতিক, মানবাধিকার ও অর্থনৈতিক সংকটের মধ্যে নিমজ্জিত করেছে। উন্নয়নের বাহ্যিক বয়ানের আড়ালে এই সময় রাষ্ট্রব্যবস্থা ক্রমে দমনমূলক, বৈষম্যমূলক ও জবাবদিহিতাহীন রূপ লাভ করে।

আরও জানানো হয়, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও স্বাধীন পর্যবেক্ষকদের প্রতিবেদন অনুযায়ী, এই সময়ে শত শত জোরপূর্বক গুম, বিচারবহির্ভূত হত্যা, গায়েবি মামলা ও কারাগারে অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে। 'আয়নাঘর'-সহ গোপন আটক কেন্দ্রের অস্তিত্ব রাষ্ট্রীয় গুম তদন্ত কমিশনের নথিতেও উঠে আসে। শাপলা চত্বর, হেফাজতসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় আন্দোলন দমনে প্রাণঘাতী শক্তি প্রয়োগ রাষ্ট্রকে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড থেকে বহু দূরে সরিয়ে দেয়। মতপ্রকাশের স্বাধীনতা দমন করতে ডিজিটাল নিরাপত্তা আইনসহ নানা দমনমূলক আইনের অপব্যবহার করা হয়। সাংবাদিক, আলেম, শিক্ষক, রাজনৈতিক কর্মী ও সাধারণ নাগরিকদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দায়ের করে ভয়ের সংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়।

আরও পড়ুন: ওসমান হাদী হত্যার বিচার নিয়ে বুটেক্সের শিক্ষক–শিক্ষার্থীদের উদ্বেগ

দলটি জানায়, এই সময় নির্বাচন ব্যবস্থা কার্যত ধ্বংসপ্রাপ্ত হয়। একতরফা নির্বাচন, রাতের ভোট, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জলীয় ব্যবহার জনগণের ভোটাধিকার কেড়ে নেয় এবং গণতন্ত্রকে একটি আনুষ্ঠানিকতায় পরিণত করে। অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের নামে মেগা প্রকল্প লুটপাট, ব্যাংক কেলেঙ্কারি, খেলাপি ঋণের পাহাড়, ডলার সংকট ও লাগামহীন মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তোলে। লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে দেশের অর্থনৈতিক নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে প্রশাসন, বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ চরমভাবে দলীয়করণে আক্রান্ত হয়। এই বাস্তবতায় বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থান স্পষ্ট-শুধু সরকার পরিবর্তন নয়; প্রয়োজন, গুম-খুন-দুর্নীতির রাজনৈতিক সংস্কৃতির অবসান। সত্য ও ন্যায়ভিত্তিক বিচার এবং ইসলামী নীতি ও মানবিক মূল্যবোধের আলোকে মৌলিক রাষ্ট্রীয় সংস্কার। প্রতিশোধ নয়-সত্য, ইনসাফ ও জবাবদিহিতাই হবে আগামীর বাংলাদেশ।

২২ দফা ইশতেহার
বাংলাদেশ খেলাফত মজলিসের ২২ দফা অন্যান্য দফা হলো– ধর্মীয় পরিচয় ও রাষ্ট্রীয় নীতি, অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ, কওমি শিক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্বাধীনতা, ওয়াকফ ও সামাজিক ন্যায়, কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষ, নারী অধিকার ও শিশু সুরক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু, গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্যপ্রবাহ, রেমিট্যান্স ও প্রবাসী বাংলাদেশি, চাঁদাবাজি ও দখলবাজি, ঘুষ, দুর্নীতি ও অপচয়, পেশিশক্তি ও টেন্ডারবাজি, গুম, খুন ও অপহরণ, ধর্ষণ ও নারী নির্যাতন ও ঋণ খেলাপি ও অর্থ পাচার।

দলটির জানিয়েছে, আমরা শান্তি, নিরাপত্তা ও ন্যায্য অধিকারভিত্তিক সমাজের পক্ষে। প্রতিটি নাগরিকের জীবন, সম্পদ ও সম্মান সুরক্ষিত থাকবে এবং ধর্ম-বর্ণ-ভাষা-সমতল-পাহাড় নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। রাজনীতিকে ব্যবসা নয়, আমানত হিসেবে প্রতিষ্ঠা করা হবে। দলীয় লুটপাট ও স্বজনপ্রীতির অবসান ঘটিয়ে নেতৃত্বের দায়বদ্ধতা নিশ্চিত করা হবে। প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে এবং স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

দলটির পক্ষ থেকে আরো জানানো হয়, নারীর প্রতি কোনো বৈষম্য থাকবে না। শিক্ষা, ব্যবসা, চাকরি ও সামাজিক জীবনের সকল ক্ষেত্রে নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে এবং দায়িত্ব ও মর্যাদার সুস্পষ্ট কাঠামো বজায় রাখা হবে।

ইশতেহার ঘোষণাকালে দলটির সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা কোরবান আলী, যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা হাসান জুনায়েদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
৫০০ মাদ্রাসায় ভোকেশনাল কোর্স চালুর দাবি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে ছাত্রদলের হেনস্তার প্রতিবাদে ৪ দফা দাবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9