যারা পেশিশক্তির মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায়, তাদের প্রতিহত করা হবে: মামুনুল হক

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৬ PM
গোপালগঞ্জ শহরের সমন্বিত সরকারি অফিস ভবন-সংলগ্ন সড়কে পথসভায় বক্তব্য দিচ্ছেন মাওলানা মামুনুল হক

গোপালগঞ্জ শহরের সমন্বিত সরকারি অফিস ভবন-সংলগ্ন সড়কে পথসভায় বক্তব্য দিচ্ছেন মাওলানা মামুনুল হক © টিডিসি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, যারা পেশিশক্তি বা সন্ত্রাসের মাধ্যমে ভোট ছিনিয়ে নিতে চায়, তাদের প্রতিটি ভোটকেন্দ্রে প্রতিহত করা হবে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের সমন্বিত সরকারি অফিস ভবন-সংলগ্ন সড়কে আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, ‘কিছু প্রার্থী অতীতের আচরণ ও স্বভাবগত কারণে এখনো সন্ত্রাসী রাজনীতি থেকে সরে আসতে প্রস্তুত নয়। যদি কেউ পেশিশক্তি কিংবা সন্ত্রাসের মাধ্যমে জনগণের ব্যালটের রায় ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করতে বাধ্য হবো।’

তিনিবলেন, ‘যারা পেশিশক্তি প্রয়োগের চিন্তা করছেন, যারা অতীতের মতো আবার সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছেন—তাদের সতর্ক করে দিতে চাই, এই বিপজ্জনক পথে পা দেবেন না।’

১১-দলীয় জোট প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, ‘১১-দলীয় জোট কোনো ব্যক্তিগত স্বার্থ আদায়ের জন্য গঠিত হয়নি। এই জোট কোনো একক দল বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর উদ্দেশ্যেও গড়ে ওঠেনি। জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।’

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আশা করি নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে এবং সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে।’

পথসভায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। সভা শেষে মাওলানা মামুনুল হক ফরিদপুরের উদ্দেশে রওনা হন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬