নির্বাচন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন তাসনিম জারা

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩২ PM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নিজের প্রত্যাশা ও ভোটারদের শঙ্কার কথা জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সংবাদ সংস্থায় (বাসস) প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার বিষয়ে এসব কথা বলেন তিনি। 

সাক্ষাৎকারে ডা. তাসনিম জারা বলেন, ‘আমি চাই সুষ্ঠু ও অবাধ নির্বাচন হোক। মানুষ যাতে নিরাপদে ভোট দিতে পারে, সেই পরিবেশটা তৈরি করা জরুরি।’ 

নির্বাচনী প্রচারণার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি জানান, অনেক ভোটারই বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কার মধ্যে রয়েছেন। তিনি বলেন, ‘আমরা যখন প্রচারণায় হাঁটছি, তখন অনেকেই প্রশ্ন করছেন— ভোটটা ঠিকমতো হবে তো? ভোটাররা নিরাপদে কেন্দ্রে যেতে পারবেন তো? কেন্দ্রে গিয়ে আবার দেখবেন না তো যে ভোট আগেই দেওয়া হয়ে গেছে?’ মানুষের এই গভীর শঙ্কা দূর করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে আসতে পারেন, সেই নিশ্চয়তা কমিশনকেই দিতে হবে।

আরও পড়ুন: কাগমারী সম্মেলন মওলানা ভাসানীর অবিস্মরণীয় রাজনৈতিক কর্মসূচী

খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত ঢাকা-৯ আসনে এবার লড়াই হচ্ছে বহুমাত্রিক। নির্বাচন কমিশনের তথ্যমতে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৩৬০ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৭ হাজার ৬৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৮২ জন।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ছাড়াও একঝাঁক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে রয়েছেন— জাতীয়তাবাদী দলের (বিএনপি) হাবিবুর রশিদ হাবিব, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মোহাম্মদ জাবেদ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের শাহ ইফতেখার আহসান, জাতীয় পার্টির কাজী আবুল খায়ের এবং গণফোরামের নাজমা আক্তার। এছাড়া লড়াইয়ে আছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) খন্দকার মিজানুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান, বাংলাদেশ মুসলিম লীগের মাসুদ হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ-এর মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী এবং ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের নাহিদ হাসান চৌধুরী জুনায়েদ।

ঢামেক-সিওমেক হাসপাতালে নতুন পরিচালক নিয়োগের প্রস্তাব
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় উদ্ধারকৃত লাশের পরিচয় নিশ্চিত করল পুলিশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিকিউরিটি সুপারভাইজার নিয়োগ দেবে রুরাল পাওয়ার কোম্পানি লিমি…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, আতঙ্কে শিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
উঠানে খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ২ শিশুর মরদেহ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9