চাকরি না হওয়া বেকারদের ভিন্নভাবে কাজে লাগানোর সুখবর তাসনিম জারার

২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫৮ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:০২ PM
ডা. তাসনিম জারা

ডা. তাসনিম জারা © সংগৃহীত

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা বলেছেন, দেশে বহু তরুণ-তরুণী পড়াশোনা শেষ করেও চাকরির সুযোগ পাচ্ছেন না। তাদের মেধা ও সক্ষমতা থাকলেও মূল সমস্যা হচ্ছে পুঁজির অভাব। বুধবার (২৮ জানুয়ারি) বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী প্রচারণার সময় ডা. তাসনিম জারা জানান, বেকার শিক্ষিত তরুণদের স্বাবলম্বী করতে তিনি ‘স্টার্টআপ ঢাকা-৯’ নামে একটি ফান্ড গঠনের উদ্যোগ নিয়েছেন। এই ফান্ডের মাধ্যমে নতুন উদ্যোক্তাদের প্রাথমিক পুঁজি সরবরাহ করা হবে।

তিনি আরও বলেন, যারা ঘরে বসে ছোট পরিসরে ব্যবসা করতে চান, তাদের জন্যও ইশতেহারে আর্থিক সহায়তার ব্যবস্থা রাখা হবে।

প্রসঙ্গত, এ আসনে তাসনিম জারার বিপক্ষে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬