ঢাকা ৯-এ কোনো রাজনৈতিক বড় ভাই বা নেতার দাপট চলবে না: তাসনিম জারা

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৩ PM
ঢাকা ৯ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা

ঢাকা ৯ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা © টিডিসি

নির্বাচিত হলে ঢাকা ৯-এ কোনো রাজনৈতিক বড় ভাই বা নেতার দাপট আপনাদের ওপর চলবে না বলে মন্তব্য করেছেন সাবেক এনসিপি নেত্রী ও আসনটিতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনি নিজের এলাকায় বুক চিতিয়ে, সগৌরবে চলবেন। আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এসব কথা বলেন তিনি। 

ওই পোস্টের দুই ঘন্টা পর আরও একটি পোস্ট দেন জারা। সেখানে তিনি লেখেন, একজন বলেছেন যে নির্বাচিত হলে আমি সৎ থাকতে পারবো, তবে স্বতন্ত্র প্রার্থী হিসাবে রাজনৈতিক 'বড় ভাই' বা 'নেতা'র দাপট থামাতে পারবো না। আমি ওনাকে বলেছি যে এটা কেউ করতে পারলে আমি পারবো। কিভাবে? অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; প্রয়োজন হয় অন্যায়ের Political Cost বা রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া। 

তিনি আরও লেখেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা পাবলিক এক্সপোজার-কে সবচেয়ে বেশি ভয় পায়। তাই যখন কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে ডকুমেন্ট করা হয় এবং জনসম্মুখে আনা হয়, তখন দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের সামলে রাখতে। আর এই কাজ করার জন্য যে দুটি হাতিয়ার প্রয়োজন হয় সবচেয়ে বেশি, তা আমার আছে। প্রথমত, এভিডেন্স কীভাবে যথাযথভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়, সেই প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা আমার আছে। আর দ্বিতীয়ত, সেই সত্যকে কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো প্ল্যাটফর্মও আমার আছে।

আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ড-এ পরিণত করব জানিয়ে জারা লেখেন, পেশিশক্তি দিয়ে হয়তো সাময়িক দাপট দেখানো যায়, কিন্তু তথ্য এবং জনমত দিয়ে যে সামাজিক চাপ সৃষ্টি করা সম্ভব, তা উপেক্ষা করার সাধ্য কোনো রাজনৈতিক দলেরই নেই। দুনিয়ার সবচেয়ে রুথলেস ডিক্টেটররাও এটা পারে নাই।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬