নির্বাচন সামনে রেখে মহেশপুরে জামায়াতের নারী সমাবেশ

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ PM
জামায়াতের নারী সমাবেশ

জামায়াতের নারী সমাবেশ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহের মহেশপুরে বিশাল নারী সমাবেশ ও র‍্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারী কর্মী ও সমর্থকেরা উপজেলা শহরের অডিটোরিয়াম মাঠে সমবেত হন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ–৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মতিয়ার রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকসুর সাবেক এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা। সমাবেশে উপজেলা ও জেলা জামায়াতের নারী ও পুরুষ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকা অনস্বীকার্য। পরিবার, শিক্ষা ও সামাজিক সংস্কারে নারীরা যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেন, রাষ্ট্র সংস্কারেও তাদের সেই সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তারা ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে আরও সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান। একই সাথে আসন্ন নির্বাচনে ইসলামী মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সমাবেশে অংশ নেওয়া নারী কর্মীরা জানান, দেশে চলমান নৈতিক অবক্ষয়, সামাজিক বৈষম্য ও নিরাপত্তাহীনতা থেকে উত্তরণের জন্য ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্বের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিকে সমাবেশকে কেন্দ্র করে অডিটোরিয়াম মাঠ ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত ছিলেন। দুপুরের দিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে অংশগ্রহণকারীরা নিজ নিজ গন্তব্যে ফিরে যান।

প্রধানমন্ত্রী শব্দের আগে মাননীয় না লেখার নির্দেশনা, বাস্তবা…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
কোনো প্রতিষ্ঠান পাচ্ছে ৩ লাখ, কোনটি আড়াই লাখ, প্রাক্কলন পাঠ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১৯তম নিবন্ধনের বিজ্ঞপ্তি কবে, পরিকল্পনা জানাল এনটিআরসিএ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুর মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মালয়েশিয়ায় একযোগে ৪০ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ আটক ১১৯৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানো বিএনপি সরকারের নির্লজ্জ দলীয়করণের অশুভ …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9