গণঅধিকার পরিষদের দুই নেতার জামায়াতে যোগদান

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৮ AM
জামায়াতে যোগ গণঅধিকার পরিষদ নেতাদের

জামায়াতে যোগ গণঅধিকার পরিষদ নেতাদের © টিডিসি ফটো

জামালপুরের মেলান্দহে গণঅধিকার পরিষদের দুই নেতা পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতের সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত হন

যোগদানকারী নেতারা হলেন—জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ বায়োজিদ এবং মেলান্দহ উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকারিয়া আহমেদ পলাশ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মুজিবুর রহমান আজাদী, উপজেলা আমীর ইদ্রীস আলী, নায়েবে আমীর মাওলানা শফিকুল ইসলাম, পৌর আমীর শরাফত ফারাজীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

এ সময় নতুন যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।

জামায়াত নেতারা বলেন, ইসলামী আদর্শভিত্তিক রাজনীতি, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যাশা থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। গণঅধিকার পরিষদের নেতাদের যোগদানও সেই ধারাবাহিকতার অংশ। তারা আশা প্রকাশ করেন, নতুন সদস্যদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

যোগদানকারী নেতারা বলেন, গণঅধিকার পরিষদে দীর্ঘদিন রাজনীতি করলেও সেখানে কাঙ্ক্ষিত আদর্শিক চর্চা ও সাংগঠনিক স্থিতিশীলতা তারা প্রত্যাশামতো পাননি। তাদের মতে, জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত দল হিসেবে দীর্ঘদিন ধরে নীতিনিষ্ঠ রাজনীতি করে আসছে। সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।

তারা আরও বলেন, দেশের চলমান রাজনৈতিক সংকটময় পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ ও জনকল্যাণমুখী রাজনীতির বিকল্প নেই। জামায়াতের প্ল্যাটফর্ম থেকে তারা জনগণের অধিকার আদায় ও সমাজ সংস্কারে সক্রিয় ভূমিকা রাখতে চান।

সাম্প্রতিক সময়ে জামালপুরে বিভিন্ন রাজনৈতিক দল থেকে জামায়াতে ইসলামীতে নেতাকর্মীদের যোগদানের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এটি রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬