হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের সহায়তা চাইবে সরকার

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২ PM
শহীদ শরিফ ওসমান হাদি

শহীদ শরিফ ওসমান হাদি © সংগৃহীত

শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সরকার এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

হাদি হত্যাকাণ্ডের বিষয়ে কোনো আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না—গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, সরকার ইতোমধ্যে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুযোগ পাওয়া মাত্রই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এই হত্যাকাণ্ডের তদন্ত করার আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হবে।

শফিকুল আলম আরও উল্লেখ করেন, এই চাঞ্চল্যকর মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তদন্ত কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জাতিসংঘকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার সব সময় প্রস্তুত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬